আইআরজিসি'র নৌবাহিনী "হরমুজ প্রণালীর স্মার্ট নিয়ন্ত্রণ" মহড়া শুরু করেছে
https://parstoday.ir/bn/news/event-i157098-আইআরজিসি'র_নৌবাহিনী_হরমুজ_প্রণালীর_স্মার্ট_নিয়ন্ত্রণ_মহড়া_শুরু_করেছে
ইরানের ইসলামি বিপ্লবি গার্ড বাহিনী আইআরজিসির নৌবাহিনী এবং আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল পাকপুরের তত্ত্বাবধান, নিয়ন্ত্রণ এবং মাঠ পর্যবেক্ষণের অধীনে "হরমুজ প্রণালীর স্মার্ট কন্ট্রোল" মহড়া হরমুজ প্রণালী অঞ্চলে অনুষ্ঠিত হচ্ছে।
(last modified 2026-02-16T12:52:50+00:00 )
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ১৮:৫১ Asia/Dhaka
  • আইআরজিসি'র নৌবাহিনী মহড়া শুরু করেছে
    আইআরজিসি'র নৌবাহিনী মহড়া শুরু করেছে

ইরানের ইসলামি বিপ্লবি গার্ড বাহিনী আইআরজিসির নৌবাহিনী এবং আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল পাকপুরের তত্ত্বাবধান, নিয়ন্ত্রণ এবং মাঠ পর্যবেক্ষণের অধীনে "হরমুজ প্রণালীর স্মার্ট কন্ট্রোল" মহড়া হরমুজ প্রণালী অঞ্চলে অনুষ্ঠিত হচ্ছে।

ইরনা জানিয়েছে, আইআরজিসির নৌবাহিনীর অপারেশনাল ইউনিটগুলির প্রস্তুতি পরীক্ষা করা, হরমুজ প্রণালী অঞ্চলে সম্ভাব্য নিরাপত্তা ও সামরিক হুমকির মুখে আইআরজিসির নিরাপত্তা পরিকল্পনা এবং পাল্টা সামরিক পদক্ষেপের পরিস্থিতি পর্যালোচনা করা এবং পারস্য উপসাগর ও ওমান সাগরে ইরানের ভূ-রাজনৈতিক সুবিধার বুদ্ধিমত্তার সাথে সদ্ব্যবহার করা আইআরজিসির নৌবাহিনীর "হোরমুজ প্রণালীর স্মার্ট কন্ট্রোল" মহড়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে।

আইআরজিসির প্রধান কমান্ডার, মেজর জেনারেল পাকপুরের তত্ত্বাবধান, নিয়ন্ত্রণ এবং মাঠ পর্যবেক্ষণের অধীনে এই মহড়া আজ, সোমবার অনুষ্ঠিত শুরু হয়েছে।

এই মহড়ায় মোতায়েন ইউনিটগুলোর গোয়েন্দা ও পরিচালনামূলক অনুশীলনের কেন্দ্রবিন্দুতে রয়েছে সামুদ্রিক অঞ্চলে নিরাপত্তা বিরোধী ষড়যন্ত্র রোধে আইআরজিসির অপারেশনাল বাহিনীর দ্রুত, সিদ্ধান্তমূলক এবং ব্যাপক প্রতিক্রিয়া।#

পার্সটুডে/এমআরএইচ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।