'ইরানের জন্য আলোচনা দীর্ঘ করার মধ্যে কোনো সুফল নেই'
https://parstoday.ir/bn/news/event-i157102-'ইরানের_জন্য_আলোচনা_দীর্ঘ_করার_মধ্যে_কোনো_সুফল_নেই'
পার্স-টুডে: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেন, “আমাদের জন্য সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের জনগণ অন্যায় নিষেধাজ্ঞার চাপের মধ্যে রয়েছে, আর বুদ্ধি ও যুক্তি বলে যত দ্রুত সম্ভব এই নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া উচিত।"
(last modified 2026-02-17T14:37:08+00:00 )
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ১৯:৪২ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি

পার্স-টুডে: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেন, “আমাদের জন্য সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের জনগণ অন্যায় নিষেধাজ্ঞার চাপের মধ্যে রয়েছে, আর বুদ্ধি ও যুক্তি বলে যত দ্রুত সম্ভব এই নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া উচিত।"

তিনি আরও বলেছেন, জনগণের ওপর নিষেধাজ্ঞার চাপের কারণে আলোচনা দীর্ঘায়িত হওয়ার মধ্যে কোনো লাভ নেই। আগেও যেমন বলেছি, আমরা প্রতিটি কূটনৈতিক প্রক্রিয়ায় ফলাফলভিত্তিক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা ও কূটনীতিতে যুক্ত হচ্ছি। 

বাকায়ি আরও বলেন, “এই দফাতেও আমরা একটি পূর্ণাঙ্গ প্রতিনিধিদল নিয়ে সফর করছি। এতে রাজনৈতিক, আইনি, অর্থনৈতিক ও কারিগরি দল রয়েছে। ফলে আমাদের পক্ষ থেকে এমন সব বিশেষজ্ঞ ও প্রতিনিধিরা উপস্থিত থাকবেন, যাদের উপস্থিতি একটি সমঝোতার বিভিন্ন দিক নিয়ে মতামত দিতে এবং সিদ্ধান্ত নিতে প্রয়োজনীয় বা অপরিহার্য।”

ইরানের প্রতিনিধিদল আগামীকাল জেনেভায় মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে পরোক্ষ পরমাণু-আলোচনা শুরু করবে বলে কথা রয়েছে। #

পার্সটুডে/এমএএইচ/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।