রাশিয়া: ইরানে শিক্ষার্থী হত্যায় আন্তর্জাতিক নীরবতা অবিশ্বাস্য
https://parstoday.ir/bn/news/event-i157502-রাশিয়া_ইরানে_শিক্ষার্থী_হত্যায়_আন্তর্জাতিক_নীরবতা_অবিশ্বাস্য
পার্সটুডে-রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন যে ইরানে স্কুল শিক্ষার্থী হত্যার মুখে আন্তর্জাতিক নীরবতা অবিশ্বাস্য।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ০৪, ২০২৬ ১৩:৪০ Asia/Dhaka
  • রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা
    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা

পার্সটুডে-রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন যে ইরানে স্কুল শিক্ষার্থী হত্যার মুখে আন্তর্জাতিক নীরবতা অবিশ্বাস্য।

তাসনিম নিউজের বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে যে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মিনাবের শাজরেহ তাইয়েবা গার্লস স্কুলে মার্কিন সন্ত্রাসী হামলার প্রতিক্রিয়ায় বলেছেন, "ইরানে মেয়ে শিক্ষার্থীদের হত্যার বিষয়ে আন্তর্জাতিক মিডিয়ার নীরবতা অবিশ্বাস্য।" 

তিনি আরো বলেন, 'যারা এই কাজগুলো করেছে তাদের কেউই এবং যারা তাদের সমর্থন করেছে তাদের কেউই এই মর্মান্তিক ঘটনায় সহানুভূতি প্রকাশ করেনি, সমবেদনা জানায়নি বা তারা স্বীকার করেনি যে এই কাজগুলো ভুল বা অপরাধমূলক ছিল।'
 

পার্স টুডে/এমবিএ/০৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।