শিক্ষা এবং চিকিৎসা কেন্দ্রে হামলা করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: সরকারি মুখপাত্র
-
ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি
পার্সটুডে: ইসলামি প্রজাতন্ত্র ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেছেন: স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং চিকিৎসা কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন।
ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকার মতো মানবতার শত্রুরা ওই নীতিমালা লঙ্ঘন করেছে।তিনি জোর দিয়ে বলেছেন: ইসরাইল-মার্কিন শত্রুরা দুর্ভাগ্যবশত ইরানের ২০ টি শিক্ষা কেন্দ্র, ১১টি হাসপাতাল, ৬টি জরুরি চিকিৎসাসেবা কেন্দ্র, ৭টি রেড ক্রিসেন্ট সেন্টার এবং ১৪টি ফার্মাসিউটিক্যাল সেন্টারকে লক্ষ্যবস্তু করেছে।
এছাড়াও, ১৩০ জন ইরানি নাবিক যারা ভারতীয় নৌবাহিনীর অতিথি ছিলেন, কোনো সতর্কতা ছাড়াই আন্তর্জাতিক জলসীমায় তাদেরকে লক্ষ্যবস্তু করা হয়েছে।#
পার্স টুডে/এনএম/০৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।