"বালিকা বিদ্যালয়ের ওপর হামলায় ইরানি জাতির প্রতি মার্কিন ‘সাহায্য’ দৃশ্যমান"
https://parstoday.ir/bn/news/event-i157594-বালিকা_বিদ্যালয়ের_ওপর_হামলায়_ইরানি_জাতির_প্রতি_মার্কিন_সাহায্য’_দৃশ্যমান
পার্স-টুডে: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিদ্রূপ করে বলেছেন, ইরানের স্কুলগুলোর ওপর মার্কিন হামলা ইরানি জাতির প্রতি ওয়াশিংটনের সহায়তার একটি নমুনা। 
(last modified 2026-03-07T10:01:23+00:00 )
মার্চ ০৭, ২০২৬ ১২:৩১ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি

পার্স-টুডে: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিদ্রূপ করে বলেছেন, ইরানের স্কুলগুলোর ওপর মার্কিন হামলা ইরানি জাতির প্রতি ওয়াশিংটনের সহায়তার একটি নমুনা। 

পার্স-টুডে জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি ইরানের ইসলামী সরকার-ব্যবস্থাকে উৎখাতের জন্য ইরানি জনগণের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তা ও উপহার-সামগ্রী পৌঁছানোর ওয়াদার কথা তুলে ধরে ইসলামী এই দেশটির বিভিন্ন স্কুলে মার্কিন সামরিক হামলাকেই ওইসব সাহায্যের নিদর্শন বলে ব্যাঙ্গ করেছেন। 

বাকায়ি তেহরান শহরের একটি স্কুলে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির ছবি তুলে ধরে এ ধরনের অপরাধযজ্ঞকে মার্কিন সরকারের কপট তথা ভণ্ডামিপূর্ণ নীতি ও কথিত সাহায্যের প্রমাণ বলে মন্তব্য করেছেন।

তিনি ধ্বংস হওয়া আরেকটি স্কুলের ছবি প্রদর্শন করে বলেছেন, এই হচ্ছে তেহরানের নিলুফার স্কয়ারে অবস্থিত শহীদ হামেদানি স্কুল যা মার্কিন ও ইহুদিবাদী আগ্রাসীদের হামলার শিকার হয়েছে। #  

 

পার্স টুডে/এমএএইচ/০৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।