ইরানের সমর্থনে ইয়েমেনে দশ লাখেরও বেশি মানুষের বিক্ষোভ-মিছিল
আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ করতে প্রস্তুত ইয়েমেন
-
মার্কিন ও ইসরায়েল-বিরোধী ইয়েমেনি জনসমাবেশ
পার্স-টুডে: ইয়েমেনের জনগণ মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ করতে প্রস্তুত বলে ঘোষণা করেছে।
ইরানের বার্তা সংস্থা তাসনিম-এর বরাত দিয়ে পার্স-টুডে জানিয়েছে, ইয়েমেনের অন্তত দশ লাখ মানুষ বিক্ষোভ মিছিল বের করে ইরানের বিরুদ্ধে মার্কিন-ইহুদিবাদী আগ্রাসনের মোকাবেলায় ইরানি জনগণের প্রতি সমর্থন ঘোষণা করেছেন।
আল-মাসিরা টেলিভিশন জানিয়েছে গতকাল (শুক্রবার) ইয়েমেনের দশ লাখেরও বেশি জনগণ মিছিল বের করে ইরান ও লেবাননের প্রতি সমর্থন জানানোর মাধ্যমে ফুরকান দিবস (পবিত্র কুরআন) পালন করেছেন।
ইয়েমেনি জনগণ বর্তমান সময়ে তাগুতি তথা খোদাদ্রোহী জালিম ও বৈশ্বিক ইহুদিবাদী শক্তির সঙ্গে সংঘাতে ও আল্লাহর রাহে জিহাদে দৃঢ়পদ ও অবিচল থাকার অঙ্গীকার করেছেন। তাঁরা এ অঞ্চলে মার্কিন আগ্রাসীদের সকল ঘাঁটিগুলো বন্ধ করার ও এ অঞ্চল থেকে তাদেরকে তাড়িয়ে দেয়ারও দাবি জানিয়েছেন। #
পার্স টুডে/এমএএইচ/০৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।