ইহুদিবাদী ইসরায়েলি অবস্থানে হিজবুল্লাহ'র ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত 
https://parstoday.ir/bn/news/event-i157734-ইহুদিবাদী_ইসরায়েলি_অবস্থানে_হিজবুল্লাহ'র_ক্ষেপণাস্ত্র_হামলা_অব্যাহত
পার্স-টুডে: কথিত ইসরায়েলের তথা অধিকৃত ফিলিস্তিনের উত্তর ও মধ্য-অঞ্চলে দখলদার ইসরায়েলি সামরিক অবস্থানগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে লেবাননের হিজবুল্লাহ। আজ ভোরেও এই অঞ্চলগুলোতে হামলা চালানো হয়েছে বলে হিজবুল্লাহ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মার্চ ১২, ২০২৬ ০৮:৩৮ Asia/Dhaka
  • ইরানের পাশাপাশি হিজবুল্লাহও হামলা জোরদার করেছে ইসরায়েলে
    ইরানের পাশাপাশি হিজবুল্লাহও হামলা জোরদার করেছে ইসরায়েলে

পার্স-টুডে: কথিত ইসরায়েলের তথা অধিকৃত ফিলিস্তিনের উত্তর ও মধ্য-অঞ্চলে দখলদার ইসরায়েলি সামরিক অবস্থানগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে লেবাননের হিজবুল্লাহ। আজ ভোরেও এই অঞ্চলগুলোতে হামলা চালানো হয়েছে বলে হিজবুল্লাহ খবর দিয়েছে।

ইরানের সম্প্রচার সংস্থার বরাত দিয়ে পার্স-টুডে জানিয়েছে, ইসরায়েলের সামরিক প্রশিক্ষণ কেন্দ্র বাইত লিদ ঘাঁটি ও তেলআবিবের উপকণ্ঠে ৮২০০ গোয়েন্দা ইউনিটের দপ্তরের স্থান তথা গ্যালিলুত গোয়েন্দা ঘাঁটিতে বেশ কিছু অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক-ড্রোন দিয়ে হামলা করেছে। 

হিজবুল্লাহ আরও জানিয়েছে, উত্তর ফিলিস্তিনে মারকাবা নামের নব-নির্মিত ইসরায়েলি সামরিক ঘাঁটি ও মারুন বিমান ঘাঁটিতে আজ (বৃহস্পতিবার) ভোরে এইসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

হিজবুল্লাহ ও ইরানের হামলায় ইসরায়েলি অনেক রাডার ধ্বংস হয়ে যাওয়ায় এবং অত্যাধুনিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহারের কারণে ইসরায়েল ইরান ও হিজবুল্লাহ'র ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো ঠেকাতে পারেছ না বলে কোনো কোনো ইসরায়েলি সংবাদ-সূত্র স্বীকার করেছে। # 

পার্স টুডে/এমএএইচ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।