'ট্রাম্পের অবিবেচনা-প্রসূত যুদ্ধ-নীতির ধকল বইতে হবে গোটা এক মার্কিন প্রজন্মকে'
https://parstoday.ir/bn/news/event-i157956-'ট্রাম্পের_অবিবেচনা_প্রসূত_যুদ্ধ_নীতির_ধকল_বইতে_হবে_গোটা_এক_মার্কিন_প্রজন্মকে'
পার্সটুডে: ইরান সম্পর্কে ট্রাম্পের অবিবেচনা-প্রসূত যুদ্ধকামী নীতির ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের গোটা এক প্রজন্মকে এর ধকল বইতে হবে বলে মন্তব্য করেছে মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস। 
(last modified 2026-03-24T05:47:44+00:00 )
মার্চ ২৩, ২০২৬ ১৪:৪৮ Asia/Dhaka
  • ইউরোপে মার্কিন যুদ্ধকামী নীতির বিরুদ্ধে গণ-বিক্ষোভ
    ইউরোপে মার্কিন যুদ্ধকামী নীতির বিরুদ্ধে গণ-বিক্ষোভ

পার্সটুডে: ইরান সম্পর্কে ট্রাম্পের অবিবেচনা-প্রসূত যুদ্ধকামী নীতির ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের গোটা এক প্রজন্মকে এর ধকল বইতে হবে বলে মন্তব্য করেছে মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস। 

দৈনিকটি হুঁশিয়ারি দিয়ে বলেছে যে তেহরানের ক্ষমতার প্রকৃতি বুঝতেই যে কেবল ট্রাম্প ভুল করেছেন তা নয় এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের গোটা এক প্রজন্মকে এ ভুলের ধকল বইতে হবে। 

ফার্স সংবাদ সংস্থার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, নিউইয়র্ক টাইমসে প্রকাশিত তিন সাংবাদিকের বিশ্লেষণমূলক একটি লেখা এটা তুলে ধরেছে যে ইরানকে মোকাবেলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াশিংটনের যুদ্ধকামী নেতাদের মধ্যে প্রচলিত একটি মৌলিক ভুলের শিকার হয়েছেন; কারণ ট্রাম্প মনে করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতা কেবল সামরিক ক্ষেত্রে শক্তিশালী হওয়ার ভিত্তিতেই যথেষ্ট, অথচ ইরান 'আদর্শিক বিশ্বাস ও চাপ মোকাবেলার' নীতির ভিত্তিতে পদক্ষেপ নিচ্ছে।

ওয়াশিংটনের মোকাবেলায় তেহরানের প্রতিরোধের যুক্তি:

ওই তিন সাংবাদিক তাদের এই যৌথ বিশ্লেষণে উল্লেখ করেছেন যে, ট্রাম্পের স্বভাব হল তিনি দেখছেন যে লোকেরা বল প্রয়োগের মোকাবেলায় নতি স্বীকার করে, কিন্তু 'ইরান সে রকম নয়'। এই তিন বিশ্লেষকের মতে মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিমত্তা, দেশটির ভোটার ও শত্রুদের সম্পর্কে ট্রাম্পের নিজস্ব উপলব্ধি রয়েছে, কিন্তু দুঃখজনকভাবে এই তিনটি বিষয়েই ট্রাম্পের সঠিক উপলব্ধি নেই।

এই বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে যে ইরান হরমুজ প্রণালিতে জ্বালানি তেলের পরিবহনে ব্যাঘাত ঘটিয়ে বৈশ্বিক জ্বালানি সংকট সৃষ্টির ক্ষমতা রাখে। এই তিন সাংবাদিক তাদের বিশ্লেষণে লিখেছেন, ট্রাম্প এমন কিছু ধ্বংস করছেন যা মেরামতের ক্ষমতা তার নেই এবং ট্রাম্প মিত্রদের সঙ্গে সম্পর্ককে এমনভাবে ক্ষতিগ্রস্ত করেছেন যে আগামী এক প্রজন্ম পর্যন্ত তা মেরামত করা সম্ভব নয়। 

ইরানের সঙ্গে যুদ্ধের বিরোধী মার্কিন জনগণ 

মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক সিবিএস-পরিচালিত এক জনমত জরিপে দেখা গেছে, ৯২ শতাংশ মার্কিন জনগণ ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ দ্রুত শেষ করার দাবি জানাচ্ছেন এবং প্রায় ৬০ শতাংশ মার্কিন নাগরিক ইরানের বিরুদ্ধে যে কোনও ধরনের সামরিক পদক্ষেপের বিরোধী।

ইরানে যুদ্ধ বন্ধের দাবিতে মার্কিন জনগণের বিক্ষোভ

#

পার্সটুডে/এমএএইচ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।