ইরানের সর্বোচ্চ নেতার বক্তব্যের অংশবিশেষ পুনঃপ্রকাশ; ‘হরমুজ প্রণালী বন্ধ রাখতে হবে’
https://parstoday.ir/bn/news/iran-i158276-ইরানের_সর্বোচ্চ_নেতার_বক্তব্যের_অংশবিশেষ_পুনঃপ্রকাশ_হরমুজ_প্রণালী_বন্ধ_রাখতে_হবে’
পার্সটুডে- বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ী-এর প্রথম বার্তার একটি অংশ ক্লিপ আকারে পুনঃপ্রকাশ করা হল।
(last modified 2026-04-08T18:47:53+00:00 )
এপ্রিল ০৭, ২০২৬ ১৯:২৬ Asia/Dhaka
  • ইরানের সর্বোচ্চ নেতার বক্তব্যের অংশবিশেষ পুনঃপ্রকাশ
    ইরানের সর্বোচ্চ নেতার বক্তব্যের অংশবিশেষ পুনঃপ্রকাশ

পার্সটুডে- বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ী-এর প্রথম বার্তার একটি অংশ ক্লিপ আকারে পুনঃপ্রকাশ করা হল।

পার্সটুডে জানিয়েছে, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ মুজতাবা খামেনেয়ী-এর প্রথম বার্তার একটি অংশ পুনঃপ্রকাশ করা হয়েছে এবং তা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে।

সর্বোচ্চ নেতার বার্তার এই অংশটি নিচে দেওয়া হলো:

প্রিয় সংগ্রামী ভাইয়েরা! জনগণের দাবি হলো এই কার্যকর ও অনুশোচনামূলক প্রতিরক্ষামূলক নীতি অব্যাহত রাখা। এছাড়াও, অবশ্যই হরমুজ প্রণালী বন্ধ রাখার সুবিধার সর্বোচ্চ ব্যবহার করতে হবে।  ১২/০৩/২০২৬

বিপ্লবী নেতার বক্তব্যের অংশবিশেষ পুনঃপ্রকাশ এমন এক সময়ে করা হল, যখন আইআরজিসির নৌবাহিনী তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে ঘোষণা করেছে: "হরমুজ প্রণালী আর কখনো তার পূর্বের অবস্থায় ফিরবে না; বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য। ইরানের কর্মকর্তাদের ঘোষিত পারস্য উপসাগরের ব্যবস্থাপনা বিষয়ক নতুন পরিকল্পনা বাস্তবায়নে আইআরজিসি প্রস্তুতি সম্পন্ন করছে।"

পার্সটুডে/এমআরএইচ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।