ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঘোষণা
২৪ ঘণ্টায় ইসরায়েলি হাসপাতালগুলোতে অন্তত ১৯৪ আহতকে ভর্তি
-
ইসরায়েল তথা অধিকৃত ফিলিস্তিনে বৃষ্টির মত বর্ষণ করা হচ্ছে ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন
পার্সটুডে: ইহুদিবাদী ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হাসপাতালগুলোতে নতুন করে ১৯৪ জনেরও বেশি আহত ব্যক্তিদের ভর্তি করা হয়েছে।
ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতদের সংখ্যা সম্পর্কে কোনো কিছু উল্লেখ করেনি। প্রতিশোধমূলক ইরানি হামলাগুলো ছাড়াও লেবাননের হিজবুল্লাহ'র হামলাগুলোতেও হতাহত হচ্ছে অনেক ইসরায়েলি।
রনাঙ্গন থেকে নানা সূত্র জানিয়েছে ইসরায়েলি হতাহতের প্রকৃত সংখ্যা প্রকাশিত সংখ্যার চেয়ে অনেক বেশি। ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইরানের প্রতিশোধমূলক পাল্টা হামলায় ৫ হাজার ২২৯ জন ইহুদিবাদী আহত হয়েছে।
যুদ্ধের ক্ষয়ক্ষতি ও হতাহতের সংখ্যা প্রকাশ সম্পর্কে ইসরায়েলের কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় আহতদের সংখ্যা সম্পর্কে এই নতুন তথ্য দিল।
সম্প্রতি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে, ইসরায়েলের স্মরণে রাখা উচিত আমাদের শহীদ সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী -র. বলেছিলেন, 'তেলআবিব ও হাইফাকে আমরা মাটির সঙ্গে মিশিয়ে দেব'।#
পার্সটুডে/এমএএইচ/২৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।