কথা ফিরিয়ে নিলেন মার্কিন বাণিজ্যমন্ত্রী
-
মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক
পার্সটুডে্-মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এর আগে দাবি করেছিলেন, ইরানের সঙ্গে যুদ্ধে কোনো মার্কিন নাগরিক নিহত হয় নি।
পরে তিনি তাঁর বক্তব্য থেকে সরে এসে ১৮ জন মার্কিন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছেন।
ইরানের সঙ্গে যুদ্ধে কোনো মার্কিন নাগরিক বা সেনা নিহত হয় নি-এমন মন্তব্য করার পর সমালোচনা তীব্র হলে লুটনিক তাঁর বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করেন।
লুটনিক প্রথমে বিতর্কিতভাবে দাবি করেছিলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে কোনো আমেরিকান প্রাণ হারায় নি। কিন্তু সমালোচনা বাড়ার পর তিনি বক্তব্য সংশোধন করে বলেন, তিনি আসলে 'ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযান' বোঝাতে চেয়েছিলেন-যে অভিযানে তাঁর দাবি অনুযায়ী কোনো মার্কিন সেনা নিহত হয় নি।
পরে মার্কিন বাণিজ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন, ইরানের সঙ্গে যুদ্ধে ১৮ জন মার্কিন সেনা নিহত হয়েছে।#
পার্সটুডে/এনএম/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।