মার্কিন সেনাদের আশ্রয়স্থল হোটেল টার্গেট হতে পারে: আইআরজিসির সতর্কবার্তা
https://parstoday.ir/bn/news/event-i158036-মার্কিন_সেনাদের_আশ্রয়স্থল_হোটেল_টার্গেট_হতে_পারে_আইআরজিসির_সতর্কবার্তা
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের জনগণের প্রতি জরুরি সতর্কবার্তা জারি করেছে। এতে বলা হয়েছে, মার্কিন সেনাদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হোটেলগুলোকেও লক্ষ্যবস্তু করা হবে। সংশ্লিষ্ট এলাকাগুলোর আশপাশে বসবাসরত মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
(last modified 2026-04-09T15:13:27+00:00 )
মার্চ ২৭, ২০২৬ ১১:৪৪ Asia/Dhaka
  •  মার্কিন সেনাদের আশ্রয়স্থল হোটেল টার্গেট হতে পারে: আইআরজিসির সতর্কবার্তা

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশের জনগণের প্রতি জরুরি সতর্কবার্তা জারি করেছে। এতে বলা হয়েছে, মার্কিন সেনাদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হোটেলগুলোকেও লক্ষ্যবস্তু করা হবে। সংশ্লিষ্ট এলাকাগুলোর আশপাশে বসবাসরত মানুষকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়: “কাপুরুষ মার্কিন-ইসরাইলি বাহিনী, যাদের নিজেদের সামরিক ঘাঁটি রক্ষার সাহস ও সামর্থ্য নেই, তারা ইসলামের যোদ্ধাদের ভয়ে নিরপরাধ বেসামরিক নাগরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে। যেহেতু ইরানি বেসামরিক নাগরিকদের নির্দ্বিধায় হত্যাকারী এবং বিশিষ্ট ব্যক্তিদের লক্ষ্যবস্তুকারী মার্কিন ও ইসরায়েলি বাহিনীকে আমরা যেখানেই পাই সেখানেই ধ্বংস করা আমাদের কর্তব্য। আমরা আপনাদের পরামর্শ দিচ্ছি যে, ক্ষতির হাত থেকে বাঁচতে যেখানে মার্কিন বাহিনী অবস্থান করছে, সেই এলাকা অবিলম্বে ত্যাগ করুন।”

এদিকে, ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র আবুল ফজল শেকারচি বলেছেন, যখন মার্কিন সেনা কোনো হোটেলে প্রবেশ করে, তখন আমাদের দৃষ্টিকোণ থেকে সেই হোটেলটি আমেরিকার হয়ে যায়। আমরা শুধু দাঁড়িয়ে থেকে আমেরিকাকে আমাদের উপর আঘাত হানতে দেব না। তারা যেখানেই থাকুক না কেন, আমাদেরও আঘাত হানতে হবে।”

এর আগে, এর আগে, বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মার্কিন সৈন্যদের বিরুদ্ধে উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) দেশগুলোর জনগণকে মানব ঢাল হিসেবে ব্যবহার করার অভিযোগ করেছেন।

এক্স পোস্টে তিনি লিখেছেন: "এই যুদ্ধের শুরু থেকেই, মার্কিন সেনারা জিসিসি-ভিত্তিক সামরিক ঘাঁটি ছেড়ে হোটেল ও অফিসে আশ্রয় নিয়েছে। তারা জিসিসির নাগরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের হোটেলগুলো এমন কর্মকর্তাদের বুকিং বাতিল করে যারা অতিথিদের বিপদে ফেলতে পারে। জিসিসির হোটেলগুলোরও একই কাজ করা উচিত।”#

পার্সটুডে/এমএআর/২৭