মিনাব স্কুলে মার্কিন-ইসরায়েলি হামলার নিন্দা জানাল জাতিসংঘের মানবাধিকার পরিষদ
https://parstoday.ir/bn/news/event-i158046-মিনাব_স্কুলে_মার্কিন_ইসরায়েলি_হামলার_নিন্দা_জানাল_জাতিসংঘের_মানবাধিকার_পরিষদ
পার্সটুডে: জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের বিশেষ জরুরি বৈঠকে ইরানের মিনাব শহরের শাজারে তাইয়্যেবা নামক প্রাথমিক বালিকা বিদ্যালয়ে হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে সর্বসম্মতিক্রমে।
(last modified 2026-03-28T07:17:08+00:00 )
মার্চ ২৭, ২০২৬ ১৬:৪০ Asia/Dhaka
  • মিনাব স্কুলে হামলা ও গণহত্যা
    মিনাব স্কুলে হামলা ও গণহত্যা

পার্সটুডে: জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের বিশেষ জরুরি বৈঠকে ইরানের মিনাব শহরের শাজারে তাইয়্যেবা নামক প্রাথমিক বালিকা বিদ্যালয়ে হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে সর্বসম্মতিক্রমে।

মার্কিন-ইসরায়েলি ওই হামলায় স্কুলটির ১৭০ জনেরও বেশি শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়। নিহতদের বেশিরভাগই ছিল ছাত্রী। এই পরিষদ শিগগিরই ওই ঘটনার তদন্ত করার ও এই অপরাধের জন্য দোষী ব্যক্তিদের জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছে। 

ইসলামী ইরান, চীন ও কিউবার আহ্বানে আজ (শুক্রবার) মানবাধিকার পরিষদের এই বৈঠক বসে। মার্কিন ও ইসরায়েলি ওই হামলার ঘটনা পর্যালোচনা ও নিন্দা জানানোর উদ্দেশ্যে আয়োজিত আজকের বৈঠকে অংশ নেন  ইরানের ঊর্ধ্বতন একদল কর্মকর্তা ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক কর্মকর্তারা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি, জাতিসংঘের মানবাধিকার কমিশনার ও শিক্ষা অধিকার বিষয়ক জাতিসংঘের প্রতিবেদক এ বৈঠকে বক্তব্য রাখার সময় ওই নৃশংস ও বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান।

জাতিসংঘের মানবাধিকার কমিশনার এই হামলার নিন্দা জানিয়ে ঘটনাটিকে বেসামরিক জনগণের ওপর, বিশেষ করে শিশুদের ওপর যুদ্ধের ধ্বংসাত্মক প্রভাবের দৃষ্টান্ত বলে অভিহিত করেছেন।

শিক্ষা অধিকার বিষয়ক জাতিসংঘের প্রতিবেদক ফরিদা শাহিদ গত ২৮ ফেব্রুয়ারির ওই হামলায় মিনাব স্কুলের ওপর টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা তুলে ধরে বলেছেন, এই হামলা যুদ্ধাপরাধের শক্তিশালী দৃষ্টান্ত এবং আন্তর্জাতিক মানবিক আইনের জোরালো লঙ্ঘন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই হামলাকে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের পরিচালিত গণহত্যা বলে উল্লেখ করেছেন।

আজকের এই বৈঠকে প্রায় ৬০ দেশের প্রতিনিধি ও ১৯ সুশীল সংস্থার প্রতিনিধিরা মার্কিন ওই হামলার নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন। তারা সহিংসতা ও সংঘাতের  সময় মানবাধিকার বজায় রাখার এবং দ্রুত উত্তেজনা হ্রাস ও ঘটনার খুব দ্রুত, স্বচ্ছ ও স্বাধীন তথা নিরপেক্ষ তদন্ত অনুষ্ঠানেরও দাবি জানান। #

পার্সটুডে/এমএএইচ/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।