আঞ্চলিক দেশগুলোর উচিত শত্রুদেরকে তাদের ভূমি থেকে যুদ্ধ চালাতে না দেওয়া: পেজেশকিয়ান
মার্চ ২৮, ২০২৬ ১৫:৩৪ Asia/Dhaka
-
প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ান
পার্সটুডে-ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ান বলেছেন: আঞ্চলিক দেশগুলোর উচিত নয় শত্রুদেরকে আমাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার সুযোগ দেওয়া।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স-এ তিনি এ কথা লিখেছেন। তিনি আরও লিখেছেন: আমি বারবার বলেছি ইরান কখনই প্রাক-উদ্যমি মানে আগবাড়িয়ে হামলা করবে না। তবে আমাদের অবকাছামো কিংবা অর্থনৈতিক স্থাপনাগুলোতে হামলা চালানো হলে বসেও থাকবো না। হামলার জবাবে পাল্টা হামলা চালিয়ে শত্রুদের বিরুদ্ধে দাঁতভাঙা প্রতিক্রিয়া দেখাবো।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন: আমি এ অঞ্চলের দেশগুলোকে বলছি আপনারা যদি উন্নয়ন এবং নিরাপত্তা চান তাহলে আমাদের শত্রুদেরকে আপনাদের দেশ থেকে যুদ্ধ চালাতে দেবেন না।#
পার্সটুডে/এনএম/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
ট্যাগ