মিডলইস্ট আই বিশ্লেষণধর্মী প্রতিবেদনে লিখেছে:
‘ইরান যুদ্ধ ট্রাম্পের সার্বিক বিপর্যয়ে পরিণত, এ আগ্রাসন সবচেয়ে পাগলামিপূর্ণ’
-
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
পার্সটুডে: সংবাদ-মাধ্যম মিডলইস্ট আই লিখেছে, ইরান যুদ্ধ ট্রাম্পের জন্য সার্বিক বিপর্যয়ে রূপ নিয়েছে।
এই সংবাদ মাধ্যম এক বিশ্লেষণে ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোকে ট্রাম্পের কৌশলগত ভুল হিসেবে উল্লেখ করে লিখেছে, এই ভুলের মাত্রা যে কতটা ব্যাপক তা নির্ধারণ করা কঠিন হলেও এটা স্পষ্ট যে যুদ্ধটি ট্রাম্পের জন্য সার্বিক বিপর্যয়ে রূপ নিয়েছে।
এমআই লিখেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই এক সময় পশ্চিম এশিয়ার যুদ্ধগুলোকে 'উন্মাদনাময় বলে উল্লেখ করেছিলেন, কিন্তু ইরানের সঙ্গে মার্কিন-ইসরায়েলি যুদ্ধ সম্ভবত এ যাবতকালের সবচেয়ে উন্মাদনাময় যুদ্ধ।
মিডলইস্ট আই আরও লিখেছে, ইরানের সঙ্গে মার্কিন-ইসরায়েলি যুদ্ধ তেহরানকে আরও বেশি কঠিন তথা অনমনীয় করেছে এবং সৃষ্টি করেছে বৈশ্বিক অস্থিতিশীলতা, এ যুদ্ধ ট্রাম্পের ‘মাগা’ শীর্ষক শ্লোগান তথা ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ শ্লোগানের সমর্থকদের ঘাঁটিকে ধসিয়ে দিয়েছে, বৈশ্বিক অর্থনীতিকে সংকটের দিকে ঠেলে দিয়েছে এবং ট্রাম্পের নির্বাচনী শ্লোগানগুলোর সঙ্গে তার পররাষ্ট্র নীতির বৈপরীত্যকে স্পষ্ট করেছে।
এই সংবাদ মাধ্যম আরও লিখেছে, ‘বিজয় সম্পর্কে ট্রাম্পের নানা দাবি সত্ত্বেও ইরানের সঙ্গে যুদ্ধ করার সিদ্ধান্ত তার জন্য সর্বাত্মক বিপর্যয় বয়ে এনেছে। গত কয়েক সপ্তায় সম্ভবত সবচেয়ে বিস্ময়কর যে বিষয় ফাঁস হয়েছে তা হল ট্রাম্প বেশ কিছুকাল ধরে নিজেকে ‘আমেরিকা প্রথম’ শীর্ষক রাজনৈতিক নীতির শক্তিশালী নেতা হিসেবে উল্লেখ করলেও বাস্তবে তিনি মার্কিন পররাষ্ট্র নীতির প্রধান দিকগুলোকে পরিচালনার দায়িত্ব ছেড়ে দিয়েছেন ইসরায়েলের ওপর।’
এরই আলোকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ কিংবা মার্কিন কংগ্রেসের অনুমোদন ছাড়াই একটি বড় ধরনের আক্রমণাত্মক যুদ্ধে জড়িয়ে পড়ার সিদ্ধান্ত এ যুদ্ধ শুরুর অনেক আগ থেকেই বেশ সমস্যাপূর্ণ হওয়া সত্ত্বেও বাস্তবে ট্রাম্প কেবল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিআমিন নেতানিয়াহুর মাধ্যমে এই ভয়ানক ও গভীর সংকটের ঘূর্ণাবর্তে প্রবেশ করতে উৎসাহী হয়েছেন–এমন ধারণাকে অবিশ্বাস্য বলে উল্লেখ করা হয়েছে এই বিশ্লেষণে। #
পার্সটুডে/এমএএইচ/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।