ন্যাটো থেকে বের হওয়াকে বেশ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি: ট্রাম্প
https://parstoday.ir/bn/news/event-i158188-ন্যাটো_থেকে_বের_হওয়াকে_বেশ_গুরুত্বের_সঙ্গে_খতিয়ে_দেখছি_ট্রাম্প
পার্সটুডে: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন ন্যাটো জোট থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।
(last modified 2026-04-02T01:00:03+00:00 )
এপ্রিল ০১, ২০২৬ ২২:২০ Asia/Dhaka
  • ন্যাটোর ওপর ক্ষেপে আছেন ট্রাম্প
    ন্যাটোর ওপর ক্ষেপে আছেন ট্রাম্প

পার্সটুডে: মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন ন্যাটো জোট থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে।

ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে ও হরমুজ প্রণালিতে সামরিক উপস্থিতি গড়ে তুলতে ন্যাটো জোটের অস্বীকৃতির দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেছেন, ন্যাটো জোট থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি এখন পর্যালোচনার চেয়েও বেশী গুরুত্বপূর্ণ। ট্রাম্প আরও বলেছেন, ‘আমি কখনও ন্যাটোর প্রভাবাধীন ছিলাম না। আমি সব সময়ই জানতাম যে ন্যাটো কাগুজে বাঘ এবং পুতিনও (রাশিয়ার প্রেসিডেন্ট) তা জানেন।’

মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন: ‘আমি সব সময়ই স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলাম, এমনকি ইউক্রেনেও। ইউক্রেন আমাদের সমস্যা ছিল না। এটা ছিল একটি পরীক্ষা এবং আমরা উপস্থিত ছিলাম তাদের জন্যই ও সব সময়ই উপস্থিত হতাম। কিন্তু তারা উপস্থিত হয়নি আমাদের জন্য।’

ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ না নেয়ার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের সমালোচনা করেন এবং ব্রিটেনের নৌ-বাহিনীর ক্ষমতাকে প্রশ্নের সম্মুখীন করে বলেন, ‘আপনার এমনকি নৌ-বাহিনী বলে কিছু নেই। আপনাদের বিমানবাহী রণতরী অচল হয়ে পড়েছিল এবং আপনারা খুবই সেকেলে।’

এদিকে ফ্রান্সের সশস্ত্র বাহিনী বিষয়ক প্রতিমন্ত্রী অ্যালিস রোফো ন্যাটোর বিরুদ্ধে ট্রাম্পের সমালোচনার জবাব দিয়ে বলেছেন, ন্যাটো এমন একটি সামরিক জোট যার দায়িত্ব ইউরোপ-আটলান্টিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা এবং হরমুজ প্রণালিতে অভিযান চালানো উচিত নয় এ জোটের, কারণ এ ধরনের অভিযান চালানো আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। #

পার্সটুডে/এমএএইচ/০১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন

#