মার্কিন-ইহুদিবাদী চক্রের ফেতনা বা অশান্তি সৃষ্টির ষড়যন্ত্র সম্পর্কে হুঁশিয়ারি
কুয়েতের পানি মিঠাকরণ কেন্দ্রে হামলার নিন্দা জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী
-
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র লোগো বা প্রতীক
পার্সটুডে: ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি কুয়েতের পানি মিঠাকরণ কেন্দ্রে হামলার নিন্দা জানিয়েছে এবং এ অঞ্চলে মার্কিন-ইহুদিবাদী চক্রের ফেতনা বা অশান্তি সৃষ্টির ষড়যন্ত্র সম্পর্কে হুঁশিয়ারি উচ্চারণ করেছে।
আজ (শুক্রবার) আইআরজিসি'র এক বিবৃতিতে বলা হয়েছে কুয়েতে পানি মিঠাকরণ কেন্দ্রগুলোতে ইহুদিবাদী ইসরায়েলের অবৈধ ও প্রচলিত রীতি বিরোধী হামলা দখলদার এই শাসক-চক্রের দুর্বৃত্ততা ও নোংরা চরিত্রের বহিঃপ্রকাশ এবং ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী এ ধরনের অমানবিক পদক্ষেপের নিন্দা জানায়। এ অঞ্চলে কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের ও ইহুদিবাদী ইসরায়েলের সামরিক ঘাঁটি, কেন্দ্র ও নিরাপত্তা সংক্রান্ত স্থাপনাগুলোই আমাদের শক্তিমত্তার টার্গেট বলে আইআরজিসি এই বিবৃতিতে উল্লেখ করেছে।
এ অঞ্চলে অস্থিতিশীলতা ও ধ্বংসাত্মক তৎপরতা শুরু করার লক্ষ্যে মার্কিন-ইহুদিবাদী চক্র নানা ধরনের নৈরাজ্যময় পরিবেশ বা অশান্তি সৃষ্টির ষড়যন্ত্র করছে এবং এ বিষয়ে পশ্চিম এশিয়ার দেশগুলোর সতর্ক হওয়া জরুরি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।#
পার্সটুডে/এমএএইচ/০৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন