আইআরজিসি জানিয়েছে:
ইসরায়েলের বেনগুরিয়ান বিমানবন্দরে ইরানের বিধ্বংসী ড্রোন হামলা অব্যাহত
-
ইসরায়েলের বেনগুরিয়ান বিমানবন্দরে ইরানের বিধ্বংসী ড্রোন হামলা অব্যাহত
পার্সটুডে: ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ইহুদিবাদী ইসরায়েলের বেনগুরিয়ান বিমানবন্দরে বিধ্বংসী ড্রোন হামলা অব্যাহত রেখেছে।
আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, বেনগুরিয়ান বিমানবন্দরের নতুন কন্ট্রোল টাওয়ার, টার্মিনাল-১ ও ২-এর কন্ট্রোল টাওয়ার, এই বিমানবন্দরের অ্যান্টেনা ও রাডারগুলো এবং ন্যাভিগেশন নিয়ন্ত্রণের ইলেকট্রনিক সিস্টেমগুলোতে আঘাত হেনেছে ইরানি ড্রোনগুলো।
এইসব হামলার ফলে বেনগুরিয়ান বিমানবন্দর থেকে মার্কিন ও ইসরায়েলি সামরিক বিমানগুলোর ওঠানামা, দিক-নির্দেশনা ও নিয়ন্ত্রণ, ইসরায়েলি আকাশের ওপর নজরদারি এবং ইলেকট্রনিক যুদ্ধ ইত্যাদি তৎপরতা ব্যাপক মাত্রায় হ্রাস পেয়েছে ও প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
শত্রুদের উপযুক্ত শিক্ষা দেয়া ও ক্ষতি না করা পর্যন্ত ইরানের প্রতিশোধমূলক তৎপরতা অব্যাহত থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। #
পার্সটুডে/এমএএইচ/০৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন