ইসরায়েলি যুদ্ধ জাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/event-i158252-ইসরায়েলি_যুদ্ধ_জাহাজে_ক্রুজ_ক্ষেপণাস্ত্র_নিক্ষেপ_করল_হিজবুল্লাহ
পার্সটুডে: লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, তারা ইসরায়েলের একটি ছোট যুদ্ধ-জাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। 
(last modified 2026-04-06T12:02:22+00:00 )
এপ্রিল ০৫, ২০২৬ ১৪:২৮ Asia/Dhaka
  • ইসরায়েলি যুদ্ধ জাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল হিজবুল্লাহ
    ইসরায়েলি যুদ্ধ জাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল হিজবুল্লাহ

পার্সটুডে: লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, তারা ইসরায়েলের একটি ছোট যুদ্ধ-জাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। 

লেবাননের হিজবুল্লাহ আজ রোববার এক বিবৃতিতে জানিয়েছে, লেবানন ও এর জনগণকে রক্ষার তাগিদে এবং লেবাননের শহর, গ্রাম ও অবকাঠামোগুলোর ওপর ইসরায়েলি বোমা বর্ষণের জবাবে ও বেসামরিক নাগরিকদের শরণার্থীতে পরিণত করার পাল্টা ব্যবস্থা হিসেবে লেবাননের উপকূল থেকে ৬৮ মাইল দূরে অবস্থিত ইসরায়েলের একটি ছোট যুদ্ধ-জাহাজে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

যুদ্ধ-জাহাজটি লেবাননে হামলা চালানোর জন্য এগিয়ে আসছিল। কয়েক ঘণ্টা ধরে পর্যবেক্ষণের পর এই অভিযান চালানো হয় এবং ক্ষেপণাস্ত্রটি সরাসরি ওই আগ্রাসী জাহাজে আঘাত হেনেছে।

এর আগে ইসরায়েলি সংবাদ-মাধ্যমগুলো জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েল এখন লেবাননের হিজবুল্লাহকে নিরস্ত্র করার লক্ষ্য থেকে পিছু হটেছে।

হিজবুল্লাহ'র বাস্তবতা মেনে নিতে বাধ্য হয়ে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো বলছে, হিজবুল্লাহকে নিরস্ত্র করা এখন আর ইসরায়েলের লক্ষ্য নয়, এ ধরনের দাবি বা লক্ষ্য ছিল আসলে যুদ্ধের উচ্চাভিলাষী লক্ষ্য।

ইহুদিবাদী ইসরায়েলি সামরিক সূত্রগুলো বলছে, হিজবুল্লাহকে নিরস্ত্র করা পুরোপুরি অসম্ভব এবং এই লক্ষ্যকে ইসরায়েলি কর্মসূচি থেকে বাদ দেয়া হয়েছে।এখন হিজবুল্লাহকে উত্তরের সীমান্ত থেকে চার কিলোমিটার দূরে রাখাই ইসরায়েলের টার্গেট বলে এখন ইসরায়েলি সংবাদ- সূত্রগুলো উল্লেখ করেছে। #

পার্সটুডে/এমএএইচ/০৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন