ইরানের বিরুদ্ধে মার্কিন যুদ্ধ থেকে শিক্ষা নিন: ইউরোপের প্রতি রাশিয়া
https://parstoday.ir/bn/news/event-i158670-ইরানের_বিরুদ্ধে_মার্কিন_যুদ্ধ_থেকে_শিক্ষা_নিন_ইউরোপের_প্রতি_রাশিয়া
পার্সটুডে: ইরানের বিরুদ্ধে মার্কিন যুদ্ধ থেকে শিক্ষা নিতে ইউরোপের প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-প্রধান দিমিত্রি মেদভেদেভ।
(last modified 2026-04-22T14:11:46+00:00 )
এপ্রিল ২২, ২০২৬ ১৯:৫৯ Asia/Dhaka
  • রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-প্রধান দিমিত্রি মেদভেদেভ
    রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-প্রধান দিমিত্রি মেদভেদেভ

পার্সটুডে: ইরানের বিরুদ্ধে মার্কিন যুদ্ধ থেকে শিক্ষা নিতে ইউরোপের প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপ-প্রধান দিমিত্রি মেদভেদেভ।

তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ চলাকালে পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো এইসব আরব দেশের জন্যই নিরাপত্তার হুমকি হয়ে উঠেছিল বলে উল্লেখ করেছেন।

আর এ বিষয়ের দিকে ইঙ্গিত করে ইউরোপীয় দেশগুলোকে, বিশেষ করে রাশিয়ার সঙ্গে যুদ্ধ করার খায়েশ পোষণকারী দেশগুলোকে উদ্দেশ করে মেদভেদেভ বলেছেন, তেহরান ও ওয়াশিংটনের সাম্প্রতিক সংঘর্ষের ঘটনা ভেবে দেখুন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সক্ষমতাগুলোর বিষয় বাদ দিয়ে নিজেদের ক্ষমতা বা শক্তির বিষয় মূল্যায়ন করুন।

র্কিন যুক্তরাষ্ট্র আরব এই সরকারগুলোর সামরিক মিত্র হওয়া সত্ত্বেও ও এই দেশগুলোতে সামরিক ঘাঁটি রাখা সত্ত্বেও তাদের নিরাপত্তা দিতে পারেনি (ইরানি পাল্টা হামলাগুলোর কারণে), ঠিক একইভাবে ইউরোপের এই দেশগুলোতে মার্কিন সামরিক ঘাঁটি থাকা সত্ত্বেও এবং এই দেশগুলো ও মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটো জোটের সদস্য হওয়া সত্ত্বেও রাশিয়ার সঙ্গে ইউরোপের সম্ভাব্য যুদ্ধে ওয়াশিংটন কোনও হস্তক্ষেপ করবে না বলে আপনারা নিশ্চিত হতে পারেন।  

ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধ চলাকালে জর্দান, সৌদি-আরব, কুয়েত, কাতার, বাহরাইন ও আমিরাতে অবস্থিত বেশিরভাগ মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বিধ্বংসী হামলায় ধ্বংস হয়ে গেছে বলে পশ্চিমা সংবাদ সূত্রগুলো স্বীকার করেছে। #     

পার্স টুডে/এমএএইচ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।