ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোনালাপ
https://parstoday.ir/bn/news/event-i160344-ইরান_ও_সৌদি_আরবের_পররাষ্ট্রমন্ত্রীর_টেলিফোনালাপ
পার্সটুডে-ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আলে-সৌদ আজ (সোমবার) দুপুরে টেলিফোনে কথা বলেছেন।
(last modified 2026-06-15T12:28:56+00:00 )
জুন ১৫, ২০২৬ ১৫:৩৮ Asia/Dhaka
  • ফয়সাল বিন ফারহান ও আব্বাস আরাকচি
    ফয়সাল বিন ফারহান ও আব্বাস আরাকচি

পার্সটুডে-ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আলে-সৌদ আজ (সোমবার) দুপুরে টেলিফোনে কথা বলেছেন।

এ সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার সৌদি সমকক্ষকে ইসলামাবাদ সমঝোতা স্মারকের বিষয়বস্তু এবং এ-সংক্রান্ত সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।

আরাকচি সমঝোতার ধারাগুলো যথাযথভাবে বাস্তবায়নের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দায়িত্বের কথা উল্লেখ করে লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি সকল প্রকার আগ্রাসন সম্পূর্ণভাবে বন্ধ করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধের অবসান এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা জোরদারের লক্ষ্যে চলমান কূটনৈতিক প্রক্রিয়ায় সৌদি আরবের ভূমিকার প্রশংসা করেন এবং এই প্রক্রিয়া অব্যাহত রাখার গুরুত্বও তুলে ধরেন।

উভয় পক্ষ তেহরান ও রিয়াদের মধ্যে আঞ্চলিক ঘটনাবলি নিয়ে ঘনিষ্ঠ পরামর্শ ও কূটনৈতিক সহযোগিতা অব্যাহত রাখাসহ এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।#

পার্সটুডে/এনএম/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।