ট্রাম্প-সরকারের বিরুদ্ধে নিউইয়র্ক আদালতে আইসিসি'র তিন বিচারকের মামলা দায়ের
https://parstoday.ir/bn/news/event-i160718-ট্রাম্প_সরকারের_বিরুদ্ধে_নিউইয়র্ক_আদালতে_আইসিসি'র_তিন_বিচারকের_মামলা_দায়ের
পার্সটুডে— আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) তিনজন বিচারক ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নিউইয়র্কের ম্যানহাটনের একটি ফেডারেল আদালতে মামলা দায়ের করেছেন।
(last modified 2026-06-25T12:15:03+00:00 )
জুন ২৫, ২০২৬ ১৭:৩৪ Asia/Dhaka
  • ট্রাম্প-সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের তিন বিচারকের মামলা
    ট্রাম্প-সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের তিন বিচারকের মামলা

পার্সটুডে— আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) তিনজন বিচারক ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নিউইয়র্কের ম্যানহাটনের একটি ফেডারেল আদালতে মামলা দায়ের করেছেন।

এই মামলার কারণ হিসেবে বিচারকদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞাকে উল্লেখ করা হয়েছে। মামলাকারী তিন বিচারক হলেন: কিম্বারলি প্রোস্ট- Kimberly Prost (কানাডা), সলোমি বালুঙ্গি বোসা- Solomy Balungi Bossa (উগান্ডা) ও রিইনি আলাপিনি- গানসু Reine Alapini-Gansou (বেনিন)।

তাঁরা অভিযোগ করেছেন যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাদের ওপর “বিচারবহির্ভূত চাপ” প্রয়োগ করেছেন এবং তাদের আর্থিক ও অন্যান্য ব্যক্তিগত স্বার্থকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছেন।

বিচারকদের দাবি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তাদের পূর্ববর্তী বিচারিক সিদ্ধান্তগুলোর জন্য শাস্তি দেয়ার চেষ্টা করছেন। এর মধ্যে রয়েছে:

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিআমিন নেতানিয়াহু'র বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত।

আফগানিস্তানে মার্কিন বাহিনীর বিরুদ্ধে কথিত যুদ্ধাপরাধের অভিযোগ তদন্ত শুরু করার সিদ্ধান্ত।

তাদের মতে, এসব বিচারিক পদক্ষেপের প্রতিশোধ হিসেবেই ট্রাম্প প্রশাসন তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। #
 

পার্স টুডে/এমএএইচ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।