ইয়েমেনে সৌদি আরবের গোয়েন্দা বিমান ভূপাতিত
https://parstoday.ir/bn/news/event-i161774-ইয়েমেনে_সৌদি_আরবের_গোয়েন্দা_বিমান_ভূপাতিত
পার্সটুডে: ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ঘোষণা করেছেন দেশের বাহিনী শত্রু সৌদি আরবের একটি কারিয়াল গোয়েন্দা বিমান ভূপতিত করেছে।
(last modified 2026-07-29T08:53:35+00:00 )
জুলাই ২৯, ২০২৬ ১৪:৩৮ Asia/Dhaka
  • ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল  ইয়াহইয়া সারি
    ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল  ইয়াহইয়া সারি

পার্সটুডে: ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ঘোষণা করেছেন দেশের বাহিনী শত্রু সৌদি আরবের একটি কারিয়াল গোয়েন্দা বিমান ভূপতিত করেছে।

পার্সটুডে, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার সংবাদ সংস্থার বরাতে জানিয়েছে, ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল  ইয়াহইয়া সারি বলেছেন, আজ বুধবার ভোরে সা'দা প্রদেশের আকাশে শত্রুতামূলক অভিযান পরিচালনার সময় সৌদি শত্রুপক্ষের ‘কারিয়াল’ গোয়েন্দা বিমানটি উপযুক্ত অস্ত্র ব্যবহার করে ভূপাতিত করা হয়েছে।

ইয়াহইয়া সারি জোর দিয়ে বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী দেশের আঞ্চলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় অবিচল থাকবে এবং সার্বভৌমত্বের যেকোনো লঙ্ঘনের জবাব দেয়াকে নিজেদের বৈধ অধিকার বলে মনে করে।

অবরোধ ও পাল্টা-অবরোধ নিয়ে সম্প্রতি সৌদি-ইয়েমেন সংঘাত ও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সৌদি হামলার জবাবে ইয়েমেনের হুথি আনসারুল্লাহর নিয়ন্ত্রিত সরকারের বাহিনী সৌদি তেল-স্থাপনাগুলো ও সমুদ্রে সৌদি জাহাজ লক্ষ্য করে কয়েকটি হামলা চালিয়েছে। #

 #

 

পার্সটুডে/এমএএইচ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।