তেহরান পিছু হটেনি, ওয়াশিংটন পিছু হটেছে; ট্রাম্পের বিকল্প পথ সংকুচিত
https://parstoday.ir/bn/news/event-i161918-তেহরান_পিছু_হটেনি_ওয়াশিংটন_পিছু_হটেছে_ট্রাম্পের_বিকল্প_পথ_সংকুচিত
পার্সটুডে- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক ঘটনাবলি পর্যালোচনা করে নিউইয়র্ক টাইমস পত্রিকা কিছু কর্মকর্তা ও বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে লিখেছে, ওয়াশিংটনের সামরিক হুমকির মুখে তেহরান তার অবস্থানে অটল রয়েছে, অন্যদিকে এই সংঘাতের আঞ্চলিক পরিণতি নিয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে প্রভাবিত করেছে।
(last modified 2026-08-04T11:31:58+00:00 )
আগস্ট ০৪, ২০২৬ ১৬:৫৬ Asia/Dhaka
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

পার্সটুডে- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক ঘটনাবলি পর্যালোচনা করে নিউইয়র্ক টাইমস পত্রিকা কিছু কর্মকর্তা ও বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে লিখেছে, ওয়াশিংটনের সামরিক হুমকির মুখে তেহরান তার অবস্থানে অটল রয়েছে, অন্যদিকে এই সংঘাতের আঞ্চলিক পরিণতি নিয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে প্রভাবিত করেছে।

 ‘ফরেন পলিসি’র প্রতিবেদনের বরাত দিয়ে ইরনা জানিয়েছে, নিউইয়র্ক টাইমস পত্রিকা এক প্রতিবেদনে লিখেছে: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন তেহরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের হুমকি থেকে আবারও পিছু হটলেন, তখন তিনি কার্যকরভাবে দেখিয়ে দিলেন যে, যুদ্ধকে ইরান নয় বরং ট্রাম্পই ভয় পান। প্রতিবেদনের লেখকরা দাবি করেছেন, তেহরান তার আঞ্চলিক মিত্রদের ওপর নির্ভর করে গত সপ্তাহে বিশ্বের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা এবং কৌশলগত জলপথকে হুমকির মুখে ফেলার সক্ষমতা প্রদর্শনের চেষ্টা করেছে।

প্রতিবেদন অনুসারে, সাম্প্রতিক দিনগুলোতে যখন ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে দিয়েছিলেন যে, ইরান যদি ছাড় না দেয় তবে ব্যাপক সামরিক উত্তেজনা আসন্ন, তখন তেহরানের পক্ষ থেকে বার্তাটি ছিল: যদি পদক্ষেপ নিতেই হয়, তবে তা নেওয়া উচিত।#

পার্সটুডে/এমআরএইচ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।