সৌদি আরবের নাজরান বিমানবন্দরে ইয়েমেনের ড্রোন হামলা
-
ইয়াহিয়া সারি
পার্সটুডে- ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ‘ইয়াহিয়া সারি’ এক্স সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা পোস্ট করে লিখেছেন: “ইয়েমেনের সশস্ত্র বাহিনী একটি ড্রোনের সাহায্যে নাজরান বিমানবন্দরে সৌদি আরবের একটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে সফলভাবে হামলা চালিয়েছে এবং একটি সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে।”
তিনি আরও বলেন, সা’দা এবং হাজ্জাহ প্রদেশের ওপর দিয়ে ড্রোন ব্যবহার করে ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘনের জবাবে এই হামলা চালানো হয়েছে।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র উল্লেখ করেন যে, দেশের আকাশসীমার যেকোনো লঙ্ঘন জবাবহীন এবং শাস্তিহীন থাকবে না।
ইয়াহিয়া সারি গত সপ্তাহে বলেছিলেন, ইয়েমেনের রাজধানী সানার উত্তরে আকাশে একটি অভিযানের সময় ইয়েমেনের প্রতিরক্ষা বাহিনী একটি সৌদি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে।
তিনি এই গোয়েন্দা ড্রোনটির মডেল হিসেবে সৌদি ‘কারিয়াল’-এর কথা উল্লেখ করেন, যেটি ইয়েমেনের বাহিনী ভূপাতিত করতে সফল হয়েছিল। সাদা প্রদেশ সানার ২৪৩ কিলোমিটার উত্তরে অবস্থিত একটি পার্বত্য প্রদেশ।
অবরোধের বিরুদ্ধে অবরোধের নীতি অনুসরণ করে, সৌদি নেতৃত্বাধীন সানা বিমানবন্দর অবরোধের জবাবে ইয়েমেন পূর্বেও রিয়াদের বিরুদ্ধে একটি নৌ অবরোধ ঘোষণা করেছিল। এই পদক্ষেপের পর, সৌদি ও মার্কিন নীতির সঙ্গে যুক্ত কিছু আরব দেশ সানার প্রতিক্রিয়ার সমালোচনা করে বিবৃতি জারি করে। এর মাধ্যমে, এই দেশগুলো ইয়েমেনের উপর ১২ বছরের অবরোধ এবং এই অমানবিক কাজের ফলে দেশটির জনগণের দুর্ভোগকে উপেক্ষা করেছে।#
পার্সটুডে/এমআরএইচ/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।