আইআরজিসি তথা ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আহমদ ওয়াহিদি বললেন
'বিশ্ব-ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতি সশস্ত্র বাহিনীকে নতজানু করেছে ইরান'
-
আইআরজিসি তথা ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আহমদ ওয়াহিদি
পার্সটুডে: আইআরজিসি তথা ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনীর সর্বাধিনায়ক এক বার্তায় ইসলামের যোদ্ধাদের ৬ মাসের জিহাদের প্রশংসা করে বলেছেন: "আপনারা সফল আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক অভিযান চালিয়ে (ক্ষেপণাস্ত্র ও ড্রোনের পরিচালিত) ব্যাপক ও প্রবল গোলাবর্ষণের মাধ্যম বিশ্বের ইতিহাসে সমরাস্ত্রের দিক থেকে সবচেয়ে বেশী সবচেয়ে প্রাণঘাতি অস্ত্র-সজ্জিত (মার্কিন-ইসরায়েলি) সেনাবাহিনীকে হাঁটু গাড়াতে বাধ্য করেছেন।"
পার্সটুডের প্রতিবেদন অনুযায়ী, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি'র সংবাদ-সূত্রে জানা গেছে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সর্বাধিনায়ক মেজর জেনারেল আহমদ ওয়াহিদি ইরানের সশস্ত্র বাহিনীর ছয় মাসের নিরলস সংগ্রামের প্রশংসা করে এক বার্তায় লিখেছেন: "আপনারা মানবজাতির সবচেয়ে রক্তপিপাসু শত্রুদের বিরুদ্ধে ছয় মাসের অতুলনীয় জিহাদের যে মহাবিক্রম ও শক্তিমত্তা বা দাপট প্রদর্শন করেছেন, তা বিশ্ববাসীর দৃষ্টিকে স্তম্ভিত করেছে এবং নিপীড়িতদের অন্তরে আধিপত্যবাদীদের উপর চূড়ান্ত বিজয়ের আশা জাগিয়েছে।"
তিনি আরও বলেছেন: "আপনারা সর্বশক্তিমান আল্লাহর উপর ভরসার পাশাপাশি দক্ষিণের দ্বীপ ও উপকূলগুলোর প্রচণ্ড গরম ও আর্দ্রতা এবং উত্তর ইরানের সীমান্তবর্তী আকাশ-ছোঁয়া উঁচু পর্বতমালার বরফ-শীতলতাসহ অত্যন্ত কঠিন পরিস্থিতিতে বিজয়-ছিনিয়ে-আনা যুদ্ধ পরিচালনা করেছেন এবং ভারী গোলাবর্ষণের মধ্যে সফল আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক অভিযানের মাধ্যমে সমরাস্ত্রের দিক থেকে বিশ্বের ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতি অস্ত্র-সজ্জিত (মার্কিন-ইসরায়েলি) সেনাবাহিনীকে নতজানু হতে তথা হাঁটু গাড়াতে বাধ্য করেছেন।" #
পার্সটুডে/এমএএইচ/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।