'জর্জিয়া নিজস্ব জাতীয় অগ্রাধিকারের পরিপন্থী কোনো নীতিকে সমর্থন করবে না'
ইরানের বিরুদ্ধে ইইউর নিষেধাজ্ঞায় যোগ দেবে না জর্জিয়া
-
ইরানের বিরুদ্ধে ইইউর নিষেধাজ্ঞায় যোগ দেবে না জর্জিয়া
পার্সটুডে: তেহরান ইরানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) গৃহীত সর্বশেষ নিষেধাজ্ঞায় যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে জর্জিয়া।
জর্জিয়ার সংবাদ সংস্থা ইন্টারপ্রেসনিউজ (আইপিএন) জানিয়েছে, ইরানের বিরুদ্ধে ইইউর সর্বশেষ নিষেধাজ্ঞায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জর্জিয়া। দেশটি ঘোষণা করেছে, আন্তর্জাতিক রাজনীতিতে তার পদক্ষেপগুলো কেবল জাতীয় স্বার্থের ভিত্তিতেই পরিচালিত হবে।
ক্ষমতাসীন জর্জিয়ান ড্রিম দলের সংসদ সদস্য তেঙ্গিজ শারমানাশভিলি বলেন, জর্জিয়া তার নিজস্ব জাতীয় অগ্রাধিকারের পরিপন্থী কোনো নীতিকে সমর্থন করবে না।
শারমানাশভিলি বলেন, “জর্জিয়া কোনো প্রস্তাবে যোগ দেবে কি না বা আন্তর্জাতিক রাজনীতি-সংক্রান্ত কোনো পদক্ষেপ নেবে কি না, তা নির্ধারণের একমাত্র মানদণ্ড হলো—সেই মুহূর্তে তা জর্জিয়ার স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না।”
আইপিএনের প্রতিবেদনে তার বরাত দিয়ে আরও বলা হয়, কোনো সিদ্ধান্ত যদি জর্জিয়ার স্বার্থের পরিপন্থী হয়, তাহলে “এরপর সেটি কার স্বার্থে কাজ করছে, তা নিয়ে আমরা মোটেও পরোয়া করি না।” #
পার্সটুডে/এমএএইচ/২২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন