সৌদি ভাড়াটে বাহিনীকে কঠোর হুঁশিয়ারি ইয়েমেনের
https://parstoday.ir/bn/news/event-i162792-সৌদি_ভাড়াটে_বাহিনীকে_কঠোর_হুঁশিয়ারি_ইয়েমেনের
পার্সটুডে: ইয়েমেনের সশস্ত্র বাহিনী সৌদি জোটের নতুন তৎপরতা সম্পর্কে সতর্ক করে বলেছে, সৌদি আরবের সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো সামরিক বাহিনীর সমাবেশকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে ধরা হবে।
(last modified 2026-10-06T09:27:27+00:00 )
সেপ্টেম্বর ০৫, ২০২৬ ১৩:৫৭ Asia/Dhaka
  •  ইয়েমেনের সশস্ত্র বাহিনীর লোগো
    ইয়েমেনের সশস্ত্র বাহিনীর লোগো

পার্সটুডে: ইয়েমেনের সশস্ত্র বাহিনী সৌদি জোটের নতুন তৎপরতা সম্পর্কে সতর্ক করে বলেছে, সৌদি আরবের সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো সামরিক বাহিনীর সমাবেশকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে ধরা হবে।

পার্সটুডে, ইরানের রাষ্ট্রীয় রেডিও-টেলিভিশন সংস্থার বরাত দিয়ে জানিয়েছে, ইয়েমেনের একটি সামরিক সূত্র বার্তা সংস্থা সাবাকে দেওয়া সাক্ষাৎকারে সৌদি ভাড়াটে বাহিনীর সাম্প্রতিক অপরাধের নিন্দা জানিয়েছে এবং ইয়েমেনে এই জোটের যেকোনো নতুন সামরিক তৎপরতা সম্পর্কে সতর্ক করেছে।

সূত্রটি হুদাইদা প্রদেশের আল-জারাহি জেলায় একজন নাগরিকের বাড়িতে হামলাকে সৌদি শত্রু ও তাদের ভাড়াটে বাহিনীর কালো ইতিহাসে আরেকটি অপরাধ হিসেবে উল্লেখ করে হুঁশিয়ারি দিয়ে বলেছে, সৌদি শত্রুর সঙ্গে সংশ্লিষ্ট ভাড়াটে বাহিনীর যেকোনো সমাবেশ ইয়েমেনের সশস্ত্র বাহিনীর বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে।

ইয়েমেনের সামরিক সূত্রটি আরও জোর দিয়ে বলেছে, ঘোষিত স্থলযুদ্ধের প্রস্তুতি প্রতিহত করতে ইয়েমেনি বাহিনী সর্বশক্তি দিয়ে মোকাবিলা করবে। একই সঙ্গে বলা হয়, সৌদি শত্রু কখনোই নিপীড়ন ও আগ্রাসনের বিরুদ্ধে ইয়েমেনি জনগণের প্রতিরোধের দৃঢ় সংকল্প ভেঙে দিতে পারবে না। #
 

পার্সটুডে/এমএএইচ /০৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।