নয়া দিল্লি উত্তপ্ত: বিমান থেকে নামার আগেই ককরোচ নেতা দিপকে আটক
-
অভিজিৎ দিপকে
পার্সটুডে- ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানিয়েছেন, রিয়াদ বিমানবন্দরে আসা-যাওয়া করা মানবিক ফ্লাইটগুলোকে অবশ্যই সানায় অবস্থিত মানবিক কার্যক্রম সমন্বয় কেন্দ্রের অনুমতি নিতে হবে।
পুলিশ বিমানে প্রবেশ করার সময় ইনস্টাগ্রামে সরাসরি সম্প্রচারে যান দিপকে। তার পোস্ট করা ভিডিওতে দেখা যায়, বিমানের ভেতর থেকে দিপকে এবং সিজেপির অন্য দুই সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করে পুলিশ।
দিপকের পোস্ট করা ভিডিওতে বিমানের ভেতরে হইচই হতে দেখা যায়। সিজেপির সদস্যরা পুলিশের সঙ্গে তর্ক করছিলেন। বিমান থেকে যাত্রীদের নেমে আসা পর্যন্ত অপেক্ষা না করে কেন পুলিশ তাদের আটক করতে এসেছে, সে প্রশ্ন তোলেন তাঁরা।
এদিকে, বিক্ষোভে অংশ নিতে দিল্লির যন্তর মন্তরে পৌঁছাতেই কেরালার সাবেক মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে আটক করেছে। আজ শনিবার সকালে আটক হন সিপিআই (এম) বা কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (মার্কসবাদী) এ নেতা। পিনারাই আটক হওয়ার খবর নিশ্চিত করেছে দলটি।
সিপিআই-এম আরও জানিয়েছে, কেরালার সাবেক এ মুখ্যমন্ত্রী ছাড়াও দলের সাধারণ সম্পাদক এম এ বেবি, নেতা এমভি গোবিন্দন মাস্টার, এ বিজয়রাঘবন, কে কে শৈলজা, জন ব্রিটাস, কে এন বালাগোপাল, বৃন্দা কারাতকেও যন্তর মন্তর থেকে আটক করেছে পুলিশ।
এছাড়া, দিল্লিতে শিখদের উপাসনালয় বাংলা সাহিব গুরুদুয়ারা থেকে ৬০ এর বেশি মানুষকে আটক করেছে পুলিশ। বিক্ষোভে অংশ নিতে এসে তাঁরা সেখানে রাতে আশ্রয় নিয়েছিলেন। পুলিশ শুরুতে গুরুদুয়ারার সামনে অবস্থান নেয়। পরে আজ সকালে বিক্ষোভে যাওয়ার জন্য বের হলে তাঁদের আটক করা হয়।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে।#
পার্সটুডে/এসএ/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।