-
অধ্যাপক আবুল বারকাতকে কারাগারে পাঠানোর আদেশ
জুলাই ১১, ২০২৫ ১৬:০২বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেপ্তার অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাতকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
-
'আমাদের কোটি মানুষ দেখাবেন না, ওসব আমরা দেখেছি’
জুলাই ১১, ২০২৫ ১৫:৪৪বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘একটি রাজনৈতিক দল কোটি কোটি মানুষের কথা বলে। আমরা দেখেছি জুলাই অভ্যুত্থানে, আপনাদের কত কোটি মানুষ আছে। অথচ আমাদের ডাকে আবাবিল পাখির মতো সব মানুষ রাস্তায় এসে দাঁড়িয়েছিল। আমাদের কোটি মানুষ দেখাবেন না, ওসব আমরা দেখেছি। ইনসাফ, ন্যায় থাকলে একজন মানুষও লাখো মানুষের সমান হয়ে উঠতে পারে।’
-
এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬৮.৪৫ শতাংশ, কমেছে জিপিএ-৫
জুলাই ১০, ২০২৫ ১৫:২৬বাংলাদেশে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫—দুটিই কমেছে। এবার পাসের হার ৬৮ দশমিক ৪৫ এবং জিপিএ–৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন।
-
নির্বাচনি প্রস্তুতির নির্দেশনায় ইউনূসকে ধন্যবাদ জানালেন মির্জা ফখরুল
জুলাই ১০, ২০২৫ ১৪:২৫বাংলাদেশে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনি প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
-
রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন
জুলাই ১০, ২০২৫ ১২:৫৮বাংলাদেশে গত বছরের জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ‘অ্যাপ্রুভার’ বা রাজসাক্ষী হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি)
-
গাজার পক্ষে সামরিক অভিযান: ইসরায়েলগামী জাহাজ ধ্বংস করল ইয়েমেন
জুলাই ০৯, ২০২৫ ১৭:৩৫ইসরায়েলের ইলাত বন্দরের উদ্দেশ্যে রওনা হওয়া ETERNITY C নামের একটি বাণিজ্যিক জাহাজকে ডুবিয়ে দিয়েছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী। গাজার ওপর চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এবং ফিলিস্তিনি মুজাহিদদের প্রতি সংহতি জানিয়ে এই সামরিক অভিযান পরিচালিত হয়।
-
চীন, পাকিস্তান ও বাংলাদেশের ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে: জেনারেল চৌহান
জুলাই ০৯, ২০২৫ ১৭:০৫ভারতের প্রতিরক্ষা সর্বাধিনায়ক (সিডিএস) জেনারেল অনিল চৌহান বলেছেন, চীন, পাকিস্তান ও বাংলাদেশ নিজেদের স্বার্থে একে অন্যের প্রতি ঝুঁকছে। এই ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে।
-
ইসরায়েলি সাংবাদিকের চাঞ্চল্যকর তথ্য: সেন্সরের আড়ালে সত্য লুকোচ্ছে তেল আবিব
জুলাই ০৯, ২০২৫ ১৬:২৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ১২ দিনের যুদ্ধে ইসরায়েল সরকার কঠোর সেন্সরশিপ আরোপ ও উদ্দেশ্যমূলক তথ্যগোপন করেছে বলে অভিযোগ করেছেন খ্যাতনামা ইসরায়েলি সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক রাভিভ ড্রাকার।
-
১০০ মুসলিম পণ্ডিতের বিবৃতি: ট্রাম্প ও নেতানিয়াহু 'আল্লাহর শত্রু'
জুলাই ০৯, ২০২৫ ১৫:০৯বিশ্বজুড়ে ১০০ মুসলিম পণ্ডিত ও বুদ্ধিজীবী এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধরত শত্রু এবং পৃথিবীতে দুর্নীতিবাজ হিসেবে ঘোষণা করেছেন।
-
এক নারীকে বিবস্ত্র করে ভিডিও ছড়ানোর ‘নেপথ্যে’র ব্যক্তির ৫ দিনের রিমান্ড মঞ্জুর
জুলাই ০৯, ২০২৫ ১৪:১৮বাংলাদেশের কুমিল্লার মুরাদনগরে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের পর সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর ‘নেপথ্যে’র ব্যক্তি হিসেবে গ্রেপ্তার হওয়া শাহ পরানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শাহ পরান ওই নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ফজর আলীর ছোট ভাই।