ইরানের বিরুদ্ধে আগ্রাসনে যোগ দেয়া সব রাষ্ট্রকে অবশ্যই জবাবদিহি করতে হবে: ইরাভানি
-
জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি
পার্সটুডে- জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি জোর দিয়ে বলেছেন: যেসব রাষ্ট্র অন্যায়ভাবে ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি আগ্রাসনে ভূমিকা রেখেছে বা সহযোগিতা করেছে, তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে।
ইরনাকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি ছয়টি আরব দেশের একটি চিঠির জবাবে ঘোষণা করেন যে, ইসলামী প্রজাতন্ত্র ইরান কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত এবং জর্ডানের পক্ষ থেকে পাঠানো চিঠিতে উত্থাপিত সমস্ত ভিত্তিহীন অভিযোগ এবং সম্পূর্ণ অপ্রমাণিত দাবি দৃঢ়ভাবে ও জোরালোভাবে প্রত্যাখ্যান করে।
জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জাতিসংঘের মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের সভাপতিকে লেখা এক চিঠিতে বলেছেন: "কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানের আত্মরক্ষার অধিকার প্রয়োগের দাবি জাতিসংঘের সনদের ৫১ নং অনুচ্ছেদ অনুসারে বৈধ ও আইনসম্মত আত্মরক্ষা হিসেবে বিবেচিত হয় না, বরং এগুলো উল্লিখিত রাষ্ট্রগুলোর আন্তর্জাতিকভাবে অন্যায় কাজ, যা জাতিসংঘ সাধারণ পরিষদের ৩৩১৪ নং প্রস্তাব অনুযায়ী আগ্রাসনের শামিল।" ইরাভানি লিখেছেন: "এই রাষ্ট্রগুলো ইচ্ছাকৃতভাবে বর্তমান সংকটের মূল কারণগুলো উপেক্ষা করে যাচ্ছে এবং একটি মৌলিক ও চূড়ান্ত বাস্তবতাকে উপেক্ষা করেছে; আর তা হলো, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি শাসনব্যবস্থা আগ্রাসনমূলক কাজ করেছে এবং ইরানের বিরুদ্ধে বিনা উস্কানিতে ও অবৈধ হামলা চালিয়েছে।"
তিনি জোর দিয়ে বলেন: "ইসলামী প্রজাতন্ত্র ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি শাসনের অবৈধ শক্তি প্রয়োগ ও সামরিক হামলা যা শক্তি প্রয়োগ সংক্রান্ত আইন এবং সশস্ত্র সংঘাত সংক্রান্ত আইনের মারাত্মক লঙ্ঘন।"#
পার্সটুডে/এমআরএইচ/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন