ইরানের বিশাল সীমান্ত অবরোধ করা অসম্ভব: বাকের কলিবফ
-
মোহাম্মদ বাকের কলিবফ
ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ মার্কিন নৌ-অবরোধকে কটাক্ষ করে বলেছেন, এ দেশের সীমান্ত এত বিশাল যে, এটিকে অবরুদ্ধ করা অসম্ভব।
কলিবফ এক্স-এ এক পোস্টে একটি কাল্পনিক দৃশ্যকল্প উপস্থাপন করেন, যেখানে যুক্তরাষ্ট্রজুড়ে দুটি প্রাচীর তৈরি করা হয়, একটি নিউ ইয়র্ক সিটি থেকে পশ্চিম উপকূল পর্যন্ত এবং অন্যটি লস অ্যাঞ্জেলেস থেকে পূর্ব উপকূল পর্যন্ত।
তিনি তার লেখেন, "আপনি যদি দুটি প্রাচীর তৈরি করেন, একটি নিউ ইয়র্ক থেকে পশ্চিম উপকূল পর্যন্ত এবং অন্যটি লস অ্যাঞ্জেলেস থেকে পূর্ব উপকূল পর্যন্ত, তাহলে মোট দৈর্ঘ্য হবে ৭,৭৫৫ কিলোমিটার, যা ইরানের মোট সীমানার চেয়ে প্রায় ১,০০০ কিলোমিটার কম। এত বড় সীমান্ত ঘিরে কোনো দেশকে অবরুদ্ধ করা সহজ নয়।"
কলিবফ তার পোস্টে যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী পিট হেগসেথের জন্য একটি নোট যুক্ত করেন, যিনি বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের সদস্যদের সামনে এই অবরোধের পক্ষে কথা বলেছিলেন। কলিবফ লেখেন, “১ কিলোমিটার সমান ০.৬২ মাইল।”
২৮ ফেব্রুয়ারি ইরানের উপর মার্কিন-ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলিতে নৌ-অবরোধ আরোপ করেছে। তেহরান বারবার এই অবরোধকে বেআইনি এবং পাকিস্তানের মধ্যস্থতায় করা ভঙ্গুর যুদ্ধবিরতির লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে।
ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করে। তবে তেহরান এই পদক্ষেপকে অবৈধ বলে আখ্যা দিয়ে আসছে এবং বলছে, এটি যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করছে।
এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করে বলেছেন, এই অবরোধ পরিকল্পনা আসলে চলমান উত্তেজনারই অংশ। এর ধারাবাহিকতা মেনে নেওয়া হবে না।
ইরানের মোট স্থল ও সামুদ্রিক সীমানা ৮,৭০০ কিলোমিটারেরও বেশি বিস্তৃত, যার মধ্যে পারস্য উপসাগর, ওমান উপসাগর এবং কাস্পিয়ান সাগর উপকূল রয়েছে।#
পার্সটুডে/এমএআর/১