-
গাজা যুদ্ধ বিরতির চূড়ান্ত খসড়া দু'পক্ষকেই দেখানো হয়েছে: কাতার
জানুয়ারি ১৪, ২০২৫ ১৫:১১কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন: আলোচনা যেহেতু চলমান তাই এ বিশয়ে বিস্তারিত তথ্য তিনি এক্ষুণি দিতে পারছেন না।
-
ট্রাম্পের শপথের আগেই একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উ. কোরিয়া
জানুয়ারি ১৪, ২০২৫ ১৪:৪২আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের আগেই একাধিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আগামী ২০ জানুয়ারি শপথ গ্রহণ করবেন ট্রাম্প। এর আগে প্রেসিডেন্ট থাকাকালে উত্তর কোরিয়ার নেতার সঙ্গে আলোচনার ব্যবস্থা করেছিলেন ট্রাম্প। আজ মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাত দিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে।
-
হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হলে পদত্যাগ করবেন ইসরাইলি মন্ত্রী!
জানুয়ারি ১৪, ২০২৫ ১৩:৪৪দখলদার ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতমার বিন গাভির হুমকি দিয়ে বলেছেন, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি সই হলে তিনি পদত্যাগ করবেন।
-
রামলালার প্রাণপ্রতিষ্ঠার দিনই প্রকৃত স্বাধীনতা পেয়েছে ভারত, ভাগবতের মন্তব্যে বিতর্ক
জানুয়ারি ১৪, ২০২৫ ১৩:২৮১৯৪৭ সালে রাজনৈতিকভাবে ভারত স্বাধীন হলেও, দেশ প্রকৃত স্বাধীনতা পেয়েছে যেদিন অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। সম্প্রতি এমনি দাবি করেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। শুধু তাই নয় ভাগবতের দাবি, প্রাণপ্রতিষ্ঠার বিশেষ এই তিথিকে ‘প্রতিষ্ঠা দ্বাদশী’ হিসেবে পালন করা উচিত দেশবাসীর। আরএসএস প্রধানের এহেন মন্তব্য প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়েছে।
-
নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ৩ ইউরোপীয় দেশের সঙ্গে আলোচনা শুরু হচ্ছে: ইরান
জানুয়ারি ১৪, ২০২৫ ১২:৫২ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি জানিয়েছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ইউরোপের তিন দেশের সঙ্গে আলোচনা শুরুর জন্য সমঝোতা হয়েছে।
-
ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয়ে ইয়েমেনের সফল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
জানুয়ারি ১৪, ২০২৫ ১২:৩৮ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে , তাদের তৃতীয় সামরিক অভিযানে তারা অধিকৃত ইয়াফা (তেল আবিব) এলাকায় অবস্থিত ইসরাইলি যুদ্ধ মন্ত্রণালয়কে লক্ষ্যবস্তু করা হয়েছে।
-
জুলাই-আগস্টের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব: মির্জা ফখরুল
জানুয়ারি ১৪, ২০২৫ ১২:১০চলতি বছরের জুলাই-আগস্টের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব বলে মনে করে বিএনপি। এ ব্যাপারে উদ্যোগ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটি।
-
পাকিস্তানের বেলুচিস্তানে ব্যাপক সংঘর্ষ, ২৭ বিচ্ছিন্নতাবাদী নিহত
জানুয়ারি ১৪, ২০২৫ ১১:১৭পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে সামরিক বাহিনীর অভিযানে অন্তত ২৭ জন নিহত হয়েছে। পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউনসহ বিভিন্ন গণমাধ্যম এ খবর দিয়েছে।
-
উত্তর গাজায় আবার ফিলিস্তিনি যোদ্ধাদের হাতে দখলদার ১৫ সেনা হতাহত
জানুয়ারি ১৪, ২০২৫ ১১:০৯ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রতিরোধ যোদ্ধাদের হাতে ইহুদিবাদী ইসরাইলের আরো পাঁচ সেনা নিহত এবং ১০ জন আহত হয়েছে। ইসরাইলের বর্বর সামরিক বাহিনী এই হতাহতের ঘটনা নিশ্চিত করেছে।
-
এবার দিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে তলব
জানুয়ারি ১৩, ২০২৫ ১৬:৩২সীমান্তের উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র দফতরে তলবের পরদিনই দিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করেছে ভারত।