-
মহার্ঘ ভাতা পাবেন বাংলাদেশের সব সরকারি কর্মচারী, পাবেন পেনশনাররাও: সচিব
ডিসেম্বর ১৫, ২০২৪ ০৯:৫৭বাংলাদেশের সরকারি কর্মচারীদের সবাইকে মহার্ঘ ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান। আজ (রোববার) সচিবালয়ে নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
-
ইসরাইলি পাইলটদের যুদ্ধবিমান না চালানোর আহ্বান সাবেক আইন কর্মকর্তার
ডিসেম্বর ১৫, ২০২৪ ০৯:৩৬ইহুদিবাদী ইসরাইলের একজন উচ্চপর্যায়ের সাবেক আইন কর্মকর্তা যুদ্ধবিমান চালানো বন্ধ করার জন্য পাইলটদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি বিতর্কিত বিচারবিভাগীয় সংস্কার কার্যকর করেন তাহলে পাইলটদের স্বেচ্ছায় যুদ্ধবিমান পরিচালনা বন্ধ করা উচিত।
-
গুমের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন
ডিসেম্বর ১৫, ২০২৪ ০৮:৩১বাংলাদেশে গত ১৫ বছরে সংঘটিত বিভিন্ন গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে গুম-সংক্রান্ত তদন্ত কমিশন।
-
ভারতকে 'অসহযোগী' দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র
ডিসেম্বর ১৫, ২০২৪ ০৭:১১মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই) ভারতকে একটি ‘অসহযোগী’দেশ হিসেবে তালিকাভুক্ত করেছে। এই তালিকায় এমন সব দেশের নাম উল্লেখ করে থাকে যেগুলো প্রত্যর্পণ প্রক্রিয়ায় যথাযথ সহযোগিতা করে না। ভারতের পাশাপাশি এই তালিকায় ভুটান, কিউবা, ইরান, পাকিস্তান, রাশিয়া ও ভেনিজুয়েলার নাম রয়েছে।
-
গাজায় একদিনে আরো ৫০ ফিলিস্তিনিকে হত্যা করল মানবতার শত্রু ইসরাইল
ডিসেম্বর ১৫, ২০২৪ ০৬:১৪ইহুদিবাদী ইসরাইলি বাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে শনিবার একদিনে আরো ৫০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এরমধ্যে গাজা সিটির একটি বাড়িতে দখলদার সেনাদের বিমান হামলায় ১০ জন শহীদ হয়েছেন।
-
প্রতিরোধ অক্ষকে মুছে ফেলার ইসরাইলি চেষ্টা ব্যর্থ হয়েছে: হিজবুল্লাহ নেতা
ডিসেম্বর ১৫, ২০২৪ ০৬:০৯লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, ইহুদিবাদী ইসরাইল বহুকাল ধরে নানা ধরনের নৃশংসতা ও পাশবিকতা চলিয়ে পশ্চিম এশিয়া অঞ্চল থেকে প্রতিরোধ অক্ষকে মুছে ফেলার চেষ্টা করেছে। কিন্তু তেল আবিব তার লক্ষ্য অর্জনে কেবল ব্যর্থ ও হতাশ হয়েছে।
-
ইসরাইল গাজায় নিজের পণবন্দিদের টার্গেট করে হামলা চালাচ্ছে: হামাস
ডিসেম্বর ১৫, ২০২৪ ০৬:০৪ইহুদিবাদী ইসরাইল বাহিনী সম্প্রতি গাজা উপত্যকায় ইহুদিবাদী পণবন্দিদের একটি অবস্থানে ‘ইচ্ছাকৃতভাবে কয়েক দফা’ বিমান হামলা চালিয়েছে। হামাস বলেছে, ইহুদিবাদী সরকার গাজায় আটক তার পণবন্দি সেনাদের ঝামেলা থেকে মুক্ত হওয়ার লক্ষ্যে এ কাজ করেছে।
-
ভারতের হরিয়ানায় কৃষকদের ‘দিল্লি চলো’ কর্মসূচিতে পুলিশের হামলা
ডিসেম্বর ১৪, ২০২৪ ১৫:৫৫ভারতের হরিয়ানা ও পাঞ্জাব রাজ্যের মধ্যবর্তী শম্ভু অঞ্চলে আন্দোলনরত কৃষকদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। কেন্দ্রীয় সরকারের দেওয়া প্রতিশ্রুতি চার বছরেও পূরণ না হওয়ায় দাবি আদায়ে কৃষকেরা ‘দিল্লি চলো’ কর্মসূচি ঘোষণা করেছিলেন। তবে পুলিশের বাধায় শেষ পর্যন্ত আজ কর্মসূচি স্থগিত করেছেন কৃষকেরা।
-
ভারতকে দেয়া ‘মোস্ট ফেভারড নেশন’ মর্যাদা প্রত্যাহার করে নিল সুইজারল্যান্ড
ডিসেম্বর ১৪, ২০২৪ ১৫:১৩ভারতকে দেয়া ‘মোস্ট ফেভারড নেশন’ (এমএফএন) মর্যাদা বাতিল করেছে সুইজারল্যান্ড। এতে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে।
-
ক্ষমতা নেয়ার 'প্রথম দিন' ইউক্রেনে যুদ্ধবিরতি চান ট্রাম্প
ডিসেম্বর ১৪, ২০২৪ ১৫:০২মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকেই রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর দেখতে চান। এ লক্ষ্যে ডোনাল্ড ট্রাম্পের টিম কঠোর পরিশ্রম করছে। গতকাল (শুক্রবার) এ খবর দিয়েছে মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসি।