-
কানাডাকে আমেরিকার ৫১তম অঙ্গরাজ্য হতে পরামর্শ দিলেন ট্রাম্প!
ডিসেম্বর ০৪, ২০২৪ ০৭:৫৬মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প কানাডাকে আমেরিকার ৫১তম অঙ্গরাজ্যে পরিণত হওয়ার পরামর্শ দিয়েছেন। সম্প্রতি ফ্লোরিডার মার-আ-লাগোতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে বৈঠকের সময় তিনি একথা বলেন।
-
‘বাশার আসাদ সরকারকে সহযোগিতা করতে ইরাকি সেনা পাঠান’
ডিসেম্বর ০৪, ২০২৪ ০৬:৪৪ইরাকের সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের গুরুত্বপূর্ণ সংগঠন কাতাইব হিজবুল্লাহ সিরিয়ায় উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর পুনরুত্থানের প্রেক্ষাপটে বাশার আসাদ সরকারকে সহযোগিতা করতে সিরিয়ায় সেনা পাঠানোর জন্য বাগদাদ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
-
তাকফিরি উগ্রবাদীদের অপারেশন রুম ধ্বংস করল সিরিয়ার বাহিনী
ডিসেম্বর ০৪, ২০২৪ ০৬:৩৮সিরিয়ার বিমান বাহিনী উগ্র তাফফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর গুরুত্বপূর্ণ অবস্থানে আবারো বিমান হামলা চালিয়েছে। এতে বিদেশি মদদপুষ্ট হায়াতে তাহরির আশ-শাম বা এইচটিএস-এর একটি অপারেশন রুম সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।
-
সরকারী অনুরোধে সিরিয়ায় সেনা মোতায়েনের কথা বিবেচনা করতে প্রস্তুত ইরান
ডিসেম্বর ০৪, ২০২৪ ০৫:৫৫ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, সিরিয়া সরকারের অনুরোধে দেশটিতে সেনা মোতায়েন করতে প্রস্তুত রয়েছে তেহরান। এজন্য সিরিয়ার পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুরোধ আসতে হবে বলে তিনি উল্লেখ করেন।
-
সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসবাদকে উসকে দিচ্ছে আমেরিকা ও ইসরাইল
ডিসেম্বর ০৩, ২০২৪ ১৬:০৭ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ করেছেন, সিরিয়ায় সম্প্রতি সন্ত্রাসী গোষ্ঠী যে তাণ্ডব চালানো শুরু করেছে তাতে উস্কানি দিচ্ছে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল। তিনি বলেন, আরব এই দেশটিতে উগ্রবাদী সন্ত্রাসীদের জঘন্য তৎপরতা ও তাণ্ডব বন্ধের জন্য এখনই আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ও জরুরিভিত্তিতে ব্যবস্থা নিতে হবে।
-
মমতা জাতিসংঘ শান্তিরক্ষীর ভূমিকা বোঝেন কিনা, নিশ্চিত নই: শশী থারুর
ডিসেম্বর ০৩, ২০২৪ ১৫:৩৮ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে কেন্দ্রীয় সরকারকে উদ্যোগ নেওয়ার যে আহ্বান জানিয়েছেন তা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস নেতা ও সংসদ সদস্য শশী থারুর।
-
সন্ত্রাসবাদ মোকাবেলায় ইরান তার সামর্থ্যের সবকিছু করবে
ডিসেম্বর ০৩, ২০২৪ ১৫:২১ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, সিরিয়ায় উগ্র সন্ত্রাসীদের মোকাবেলায় ইরান প্রতিবেশীদের সহযোগিতা নিয়ে তার সামর্থ্যের ভেতরে সবকিছু করবে।
-
ভারতীয় হাইকমিশনারকে তলব, আগরতলায় বাংলাদেশের কনস্যুলার সেবা বন্ধ ঘোষণা
ডিসেম্বর ০৩, ২০২৪ ১৪:১৪আগরতলাসহ ভারতে বাংলাদেশের কয়েকটি মিশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে জরুরি তলব করেছে সরকার।
-
আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলার ঘটনায় ৩ পুলিশ কর্মকর্তা বরখাস্ত, আটক ৭
ডিসেম্বর ০৩, ২০২৪ ১১:২৬ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলার ঘটনায় সাত ভারতীয় নাগরিককে আটক করেছে পুলিশ। এছাড়া হাইকমিশনে হামলার সময় দায়িত্বে অবহেলার দায়ে পুলিশের তিন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
-
ভারতকে বুঝতে হবে, এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়: ড. আসিফ নজরুল
ডিসেম্বর ০৩, ২০২৪ ১০:৫৪ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনকে নিরাপত্তা দিতে ভারত সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি ভারত সরকারের এই ব্যর্থতার নিন্দা জানিয়ে বলেছেন, ভারতকে বুঝতে হবে, এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়।