-
অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য নিয়ে জনগণ সন্দেহ করতে শুরু করেছে: ফখরুল
নভেম্বর ১৯, ২০২৪ ১৩:১৭বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য নিয়ে জনগণ সন্দেহ করতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জনগণের আস্থা বজায় রাখতে নির্বাচনী রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান।
-
পার্শ্ববর্তী দেশের মিডিয়া মিথ্যা প্রচার করে বেশি: বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা
নভেম্বর ১৯, ২০২৪ ১২:৫৬বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, ‘আপনাদের কাছে অনুরোধ—মিথ্যা সংবাদ দিবেন না। এতে পার্শ্ববর্তী দেশ সুবিধা পেয়ে যায়। আমাদের দেশের মিডিয়ার যে একটা সুনাম আছে, পার্শ্ববর্তী দেশের মিডিয়ার কিন্তু কোনো সুনাম নেই। তারা মিথ্যাটাই প্রচার করে বেশি। আর এটা কিন্তু কাউন্টার করতে পারেন আপনারা।’
-
প্রতিরক্ষা সহযোগিতার ওপর জোর দিচ্ছে বাকু এবং তেহরান
নভেম্বর ১৯, ২০২৪ ০৮:২৯ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং আজারবাইজানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা দুই দেশের মধ্যে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেছেন।
-
ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা 'মার্কিন আস্থা ক্ষুণ্ন করবে'
নভেম্বর ১৯, ২০২৪ ০৮:২৪ব্রিটেনের নতুন নির্বাচিত লেবার পার্টির সরকার বলেছে, ইহুদিবাদী ইসরাইলের ওপর পরিপূর্ণভাবে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করলে ওয়াশিংটনের সঙ্গে লন্ডনের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে।
-
ট্রাম্পের কারণে চীনে ইরানের তেল রপ্তানি বন্ধ হবে না
নভেম্বর ১৯, ২০২৪ ০৭:৪৩ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় তেল কোম্পানির সাবেক আন্তর্জাতিক সম্পর্ক বিষয় প্রধান মোহসেন কামসারি বলেছেন, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসন যদি আবার ইরানের ওপর নিষেধাজ্ঞা কঠোর করে তাহলে তাতে চীনের বেসরকারি কোম্পানিগুলোর কাছে তেল বিক্রি খুব বেশি প্রভাবিত হবে না।
-
ইরানের শিপিং লাইনের ওপর নিষেধাজ্ঞা দিল ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেন
নভেম্বর ১৯, ২০২৪ ০৭:৪০ইসলামী প্রজাতন্ত্র ইরানের শিপিং লাইনের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেন। ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে রাশিয়াকে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন সরবরাহ করছে বলে ভিত্তিহীন অভিযোগ এনে এই নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ।
-
হিজবুল্লাহ মুখপাত্রের শাহাদাতে আইআরআইবি’র দুই প্রধানের শোকবার্তা
নভেম্বর ১৯, ২০২৪ ০৭:৩৮লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর গণমাধ্যম বিষয়ক প্রধান মোহাম্মদ আফিফের শাহাদাতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সম্প্রচার সংস্থা বা আইআরআইবি’র প্রধান পেইমান জেবেলি এবং ওয়ার্ল্ড সার্ভিসের প্রধান আহমাদ নওরুজি।
-
তেল আবিবে হিজবুল্লাহর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা; বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ
নভেম্বর ১৯, ২০২৪ ০৭:৩৪তেল আবিবে হিজবুল্লাহর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা; বেন গুরিয়ন বিমানবন্দর বন্ধ
-
কাতার থেকে রাজনৈতিক দপ্তর তুরস্কে স্থানান্তরের খবর প্রত্যাখ্যান করল হামাস
নভেম্বর ১৯, ২০২৪ ০৬:১৬ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস তার রাজনৈতিক দপ্তর কাতার থেকে তুরস্কে স্থানান্তর করেছে বলে ইহুদিবাদী ইসরাইলি গণমাধ্যমগুলো যে খবর প্রচার করেছে তাকে ‘মিথ্যা ও প্রমাণ অযোগ্য’ প্রচারণা বলে কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে হামাস।
-
হিজবুল্লাহর মুখপাত্র আফিফকে হত্যার তীব্র নিন্দা জানাল আইআরজিসি
নভেম্বর ১৯, ২০২৪ ০৬:১২লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়ে ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মুখপাত্রকে হত্যা করার তীব্র নিন্দা জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।