-
সচিবালয়ে ঢুকে শিক্ষার্থীদের বিক্ষোভের ঘটনায় আটক ৫৪, ছাড়া পেলেন ২৮ জন
অক্টোবর ২৪, ২০২৪ ১১:০৩বাংলাদেশে এইচএসসিতে ‘বৈষম্যহীন’ ফলাফলের দাবিতে সচিবালয়ের ভেতরে ঢুকে বিক্ষোভের ঘটনায় মামলা হয়েছে। রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা এই মামলায় ২৬ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মোট আটক করা হয়েছিল ৫৪ জনকে। আর আজ ২৮ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।
-
তেল আবিব ও হাইফায় হিজবুল্লাহর আরো প্রতিশোধমূলক হামলা
অক্টোবর ২৪, ২০২৪ ১০:৫১লেবাননের হিজবুল্লাহ প্রতিরোধ আন্দোলন ইহুদিবাদী ইসরাইলের তেল আবিব শহর এবং হাইফার ওপর আরো সফল প্রতিশোধমূলক হামলা চালিয়েছে।
-
‘ইসরাইলি দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত লড়াই চলবে’
অক্টোবর ২৪, ২০২৪ ১০:৪২ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় লেবাননের হিজবুল্লাহ আন্দোলনের শীর্ষ পর্যায়ের নেতা হাশেম সাফিউদ্দিনের শাহাদাতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনে হাশেম সাফিউদ্দিন শহীদ হয়েছেন বলে হিজবুল্লাহর পক্ষ থেকে নিশ্চিত করার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (বুধবার) এই বিবৃতি দিল।
-
তেহরান-মস্কো সম্পর্ক ‘কৌশলগত ও অত্যন্ত উপকারী’: ইরানের প্রেসিডেন্ট
অক্টোবর ২৪, ২০২৪ ০৬:২৯ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তার রুশ সমকক্ষ ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতে তেহরান-মস্কো সম্পর্ককে ‘কৌশলগত ও অত্যন্ত উপকারী’ বলে বর্ণনা করেছেন। রাশিয়ার কাজান শহরে ব্রিকস শীর্ষ সম্মেলনের অবকাশে বুধবার দ্বিপক্ষীয় ওই শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়।
-
সাইয়্যেদ সাফিউদ্দিনের শাহাদাতের খবর নিশ্চিত করল লেবাননের হিজবুল্লাহ
অক্টোবর ২৪, ২০২৪ ০৬:১৫লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ সংগঠনটির নির্বাহী পরিষদের প্রধান সাইয়্যেদ হাশেম সাফিউদ্দিনের শাহাদাতের খবর নিশ্চিত করেছে। বুধবার শেষ বেলায় হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, সাফিউদ্দিন ইহুদিবাদী বাহিনীর ‘নৃশংস ও আগ্রাসী বিমান হামলায়’ শাহাদাতবরণ করেছেন।
-
ইসরাইল ব্যর্থ হয়েছে; এর চেয়েও বড় ব্যর্থ পাশ্চাত্য সভ্যতা: ইরানের সর্বোচ্চ নেতা
অক্টোবর ২৩, ২০২৪ ১৭:৩০ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, ৫০ হাজারের বেশি নিরপরাধ বেসামরিক মানুষকে হত্যা করার পরও প্রতিরোধ ফ্রন্টকে ধ্বংস করতে পারেনি দখলদার ইসরাইল। তবে পশ্চিমা সভ্যতা এবং পশ্চিমা রাজনীতিবিদরা এর চেয়েও বড় পরাজয়ের সম্মুখীন হয়েছে।
-
যে ছবিগুলো বিশ্ববাসীকে সচেতন করেনি
অক্টোবর ২৩, ২০২৪ ১৩:১১ফিলিস্তিনের এক কন্যা শিশু তার আহত বোনকে বহন করছে এমন ফিল্ম ও ছবি প্রচার মুক্তিকামী ও মুক্তমনা মানুষদের হৃদয়ে বেদনার সৃষ্টি করলেও ঘুমন্ত বিশ্বকে জাগাতে পারেনি!
-
পশ্চিমবঙ্গে শুরু ভারী বৃষ্টি, দুর্যোগ মোকাবিলায় ব্যাপক প্রস্তুতি, তৈরি উড়িষ্যাও
অক্টোবর ২৩, ২০২৪ ১৩:০৬বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ বুধবার সকালে ঘূর্ণিঝড় 'দানা'য় রূপ নিয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকালের মধ্যে তা স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১২০ কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
-
আট বছরের সাজা থেকে খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর
অক্টোবর ২৩, ২০২৪ ১১:৩৮বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর- জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় আট বছরের কারাদণ্ড থেকে খালাস পেয়েছেন।
-
প্রেসিডেন্টের পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: শফিকুল আলম
অক্টোবর ২৩, ২০২৪ ১১:১৭বাংলাদেশের প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের পদত্যাগের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।