-
মধ্যপ্রাচ্য অঞ্চলের নিরাপত্তার দুই প্রধান স্তম্ভ হচ্ছে ইরান ও ইরাক
জুন ১৩, ২০২৪ ১৪:৫৮ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, মধ্যপ্রাচ্য অঞ্চলে নিরাপত্তার প্রধান দুই স্তম্ভ হচ্ছে ইরাক এবং ইরান। আজ (বৃহস্পতিবার) ইরাকের রাজধানী বাগদাদে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
-
“যুদ্ধবিধ্বস্ত গাজায় মৃত্যু ও ধ্বংসের ‘অনন্য মাত্রার’ সাক্ষী এখন বিশ্ব”
জুন ১৩, ২০২৪ ১২:৫৮জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, বিশ্ববাসীর চোখের সামনে অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি অনন্য মাত্রার মৃত্যু ও ধ্বংসযজ্ঞ চলছে। তিনি জোর দিয়ে বলেন, অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ফিলিস্তিনিদের পুরো জনসংখ্যাকে সমর্থন দিয়ে যাওয়া অত্যন্ত কঠিন একটি কাজ যখন তাদের ওপর লাগাতারভাবে আগ্রাসন ও হত্যাযজ্ঞ চলছে।
-
বেনজীরের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে: দুদকের আইনজীবী
জুন ১৩, ২০২৪ ১২:৩০দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান বলেছেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অর্জনের প্রমাণ পাওয়া গেছে।
-
যুদ্ধংদেহী আমেরিকাকে চূড়ান্ত জবাব দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করল রাশিয়া
জুন ১৩, ২০২৪ ১১:৪৫আমেরিকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতলি অ্যান্টোনভ বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ এবং অন্যান্য যুদ্ধংদেহী পদক্ষেপের চূড়ান্ত জবাব দেবে মস্কো। একই সাথে তিনি বলেছেন, যদি ওয়াশিংটন সংকট সমাধানের জন্য আলোচনায় বসতে চায়, তাতেও প্রস্তুত রয়েছে তার দেশ।
-
ইসরাইলি অপরাধযজ্ঞ থামাতে মুসলিম দেশগুলোকে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে
জুন ১৩, ২০২৪ ১১:৩৩ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইল যে অপরাধযজ্ঞ চালিয়ে আসছে তা বন্ধ করার জন্য মুসলিম দেশগুলোকে বাস্তবসম্মত ও আন্তরিক পদক্ষেপ নিতে হবে।
-
‘গাজার বিরুদ্ধে ইসরাইলি আগ্রাসন সম্পূর্ণভাবে বন্ধ হতে হবে’
জুন ১৩, ২০২৪ ১১:১৮কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আলে সানি বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে আগ্রাসন চালাচ্ছে তা সম্পূর্ণভাবে বন্ধ হতে হবে। তিনি বলেন, সাময়িক পদক্ষেপ নয় বরং অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের এই হত্যাকাণ্ডের স্থায়ী সমাধান হওয়া দরকার।
-
‘প্রেসিডেন্ট রায়িসির আমলে আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছিল’
জুন ১৩, ২০২৪ ০৯:১১ইসলামী প্রজাতন্ত্র ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রার্থী সাঈদ জালিলি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসির আমলে মার্কিন সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছিল। প্রেসিডেন্ট রায়িসি সফলতার সঙ্গে আমেরিকার এই চাপ প্রয়োগের কূটকৌশল ব্যর্থ করে দিতে সক্ষম হয়েছিলেন।
-
ইসরাইলবিরোধী হামলার ‘পরিমাণ ও গুণগত মান’ শক্তিশালী হবে: হিজবুল্লাহ
জুন ১৩, ২০২৪ ০৭:১২দক্ষিণ লেবাননে ইহুদিবাদী ইসরাইলের হামলায় হিজবুল্লাহর একজন সিনিয়র কমান্ডার শহীদ হওয়ার পর প্রতিশোধ নিতে ইসরাইলবিরোধী হামলার ‘পরিমাণ ও গুণগত মান’ ব্যাপকভাবে শক্তিশালী করার হুমকি দিয়েছে হিজবুল্লাহ।
-
ব্লিঙ্কেন শুধু সমস্যা সৃষ্টিই করেন সমাধান দিতে জানেন না: হামাস
জুন ১৩, ২০২৪ ০৭:০৭ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন গাজায় যুদ্ধবিরতির আলোচনায় কেবল জটিলতা বাড়াচ্ছেন, সমাধানের চেষ্টা করছেন না। যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পরিকল্পনার ব্যাপারে হামাসের দেয়া প্রস্তাব ‘বাস্তবায়নযোগ্য নয়’ বলে মন্তব্য করার পর সংগঠনটি এ প্রতিক্রিয়া জানাল।
-
গাজায় যুদ্ধবিরতির প্রতিষ্ঠার ব্যাপারে হামাসের প্রস্তাব বাস্তবায়নযোগ্য নয়: ব্লিঙ্কেন
জুন ১৩, ২০২৪ ০৬:৫২গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার মার্কিন প্রস্তাবের ব্যাপারে হামাস যে জবাব দিয়েছে তা ‘বাস্তবায়নযোগ্য নয়’ বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বলেছেন, মূল প্রস্তাবে হামাস ‘অনেক বেশি পরিবর্তন’ এনেছে এবং তার কিছু অংশ ‘বাস্তবায়নযোগ্য’ এবং কিছু অংশ ‘বাস্তবায়নযোগ্য নয়’।