-
মালদ্বীপ থেকে সব সেনা সরিয়ে নিয়েছে ভারত
মে ১১, ২০২৪ ১২:২১মালদ্বীপ থেকে সব সেনা সরিয়ে নিয়েছে ভারত। চীনপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ক্ষমতায় আসার পর মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার করতে ভারতকে চাপ দেন। এ নিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যে টানাপড়েন সৃষ্টি হয়। তবে, শেষ পর্যন্ত বেঁধে দেয়া সময়ের মধ্যেই সব সেনা প্রত্যাহার করে নিয়েছে নয়াদিল্লি।
-
আফগানিস্তানে আকস্মিক বন্যায় ২০০’র বেশি লোকের প্রাণহানি
মে ১১, ২০২৪ ১২:১৬আফগানিস্তানের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় ২০০’র বেশি মানুষ মারা গেছে বলে জানিয়েছে জাতিসংঘ। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার বরাত দিয়ে ফ্রান্স-২৪ চ্যানেল এ খবর দিয়েছে।
-
জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণাঙ্গ সদস্য পদ লাভের প্রস্তাবকে স্বাগত জানালো হামাস
মে ১১, ২০২৪ ১২:০৫ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণাঙ্গ সদস্য করার পক্ষে সাধারণ পরিষদে যে প্রস্তাব পাস হয়েছে, তাকে স্বাগত জানিয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।
-
নাইজার থেকে সমস্ত কম্ব্যাট সেনা প্রত্যাহার করছে আমেরিকা
মে ১১, ২০২৪ ১১:২৭আমেরিকার সাথে সামরিক চুক্তি বাতিলের পর নাইজার থেকে সমস্ত কম্ব্যাট সেনা প্রত্যাহার করছে আমেরিকা। চলতি সপ্তাহে মার্কিন সেনা সদরদপ্তর পেন্টাগন এ সিদ্ধান্ত নিয়েছে।
-
ইরাকি যোদ্ধারা রাষ্ট্রীয়ভাবে ইসরাইলের সাথে যুদ্ধে জড়িত রয়েছে
মে ১১, ২০২৪ ১০:৫৭ইরাকের ইসলামী প্রতিরোধকামী সংগঠন আসাইব আহলুল হক বলেছে, ইরাকের সন্ত্রাসবাদ-বিরোধী সংগঠনগুলো দখলদার ইসরাইলের সাথে রাষ্ট্রীয়ভাবে যুদ্ধে জড়িত রয়েছে।
-
এডেন সাগর ও আরব সাগরে ৩ জাহাজে হামলা চালাল ইয়েমেন
মে ১০, ২০২৪ ১১:২৯ইসরাইলি আগ্রাসনের শিকার গাজাবাসীর প্রতি সমর্থন জানিয়ে ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট আরো তিনটি জাহাজে হামলা চালানোর কথা ঘোষণা করেছে ইয়েমেন। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বৃহস্পতিবার এক টেলিভিশন ভাষণে এ তথ্য জানিয়েছেন।
-
ইসরাইলে অস্ত্র সরবরাহ বন্ধ করছে আমেরিকা: ওয়াশিংটনের দাবি
মে ০৯, ২০২৪ ০৯:৫৮ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার অত্যন্ত ঘনবসতিপূর্ণ রাফাহ শহরে স্থল আগ্রাসন চালালে মার্কিন সরকার ইহুদিবাদী ইসরাইলের কাছে অস্ত্র পাঠানো বন্ধ করবে বলে ঘোষণা দিয়েছে।
-
হিজবুল্লাহর হামলায় উত্তর ইসরাইলে এক ইহুদিবাদী সেনা নিহত
মে ০৯, ২০২৪ ০৭:৫১ইহুদিবাদী ইসরাইলের উত্তরাঞ্চলে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় এক দখলদার সেনা নিহত হয়েছে। ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, হিজবুল্লাহ যোদ্ধারা উত্তর ইসরাইলের মালকিয়া এলাকায় মর্টার ও ক্ষেপণাস্ত্র দিয়ে দখলদার সেনাদের একটি অবস্থানে হামলা চালালে ওই সেনা নিহত হয়।
-
‘নেতানিয়াহু শুধু ফিলিস্তিনিদের বিরুদ্ধে নয় বরং পুরো বিশ্বের সাথে যুদ্ধ করছেন’
মে ০৮, ২০২৪ ১৪:৫২ফিলিস্তিনের ন্যাশনাল ইনিশিয়েটিভ পার্টির প্রধান মুস্তাফা বারগুসি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবরুদ্ধ গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ রাফাহ শহরে আগ্রাসন চালিয়ে শুধুমাত্র ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেননি বরং সারাবিশ্বের বিরুদ্ধে যুদ্ধ করছেন।
-
মিশরে ব্যবসায়ীর ছদ্মবেশী ইসরাইলি চর গুলিতে নিহত
মে ০৮, ২০২৪ ০৭:২২মিশরের বন্দরনগরী আলেক্সান্দ্রিয়ায় ব্যবসায়ীর ছদ্মবেশী এক ইহুদিবাদী এজেন্টকে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি করে হত্যা করেছে। ইসরাইলি গণমাধ্যমগুলো জানিয়েছে, ওই ইহুদিবাদী ব্যবসায়ীকে গতকাল (মঙ্গলবার) আলেক্সান্দ্রিয়ায় হত্যা করা হয়।