-
বাংলাদেশে করোনায় গত ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ৩,৩৬০, মৃত ৪১
জুলাই ০৯, ২০২০ ১১:২৬বাংলাদেশে আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৪১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটির সংক্রমণে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২ হাজার ২৩৮ জনে। এছাড়া একই সময়ে নতুন করে ৩ হাজার ৩৬০ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ নিয়ে সর্বমোট ১ লাখ ৭৫ হাজার ৪৯৪ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হলেন।
-
বিজেপি পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তৃণমূলের বিক্ষোভ
জুলাই ০৭, ২০২০ ১৭:৩৬আম্পান ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠল ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি পরিচালিত এক পঞ্চায়েতের বিরুদ্ধে। আজ (মঙ্গলবার) ওই ইস্যুতে গাইঘাটা ব্লকের ধর্মপুর-২ নম্বর গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে তৃণমূল কর্মী-সমর্থকরা। তাঁদের অভিযোগ, ক্ষতিপূরণ বিতরণে পঞ্চায়েতের পক্ষ থেকে স্বজনপোষণ ও ব্যাপক অনিয়ম করা হয়েছে।
-
আম্পানে ক্ষতিপূরণের দাবিতে বিজেপি পরিচালিত পঞ্চায়েত ঘেরাও তৃণমূলের
জুলাই ০৬, ২০২০ ১৯:০০ভয়াবহ ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিপূরণের দাবিতে পশ্চিমবঙ্গের বাগদা ব্লকের কনিয়াড়া-২ পঞ্চায়েত ঘেরাও করে অবস্থান-বিক্ষোভ কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস।
-
অবশেষে বাংলাদেশি পণ্যবাহী ট্রাকের ভারতে প্রবেশ: বাণিজ্যে অচলাবস্থার অবসান
জুলাই ০৫, ২০২০ ১৬:০৭অবশেষে বাংলাদেশ থেকে রফতানির পণ্যবাহী ট্রাক ভারতের পেট্রাপোল স্থলবন্দরে ঢোকায় দু’দেশের মধ্যে সীমান্ত বাণিজ্য নিয়ে অচলাবস্থা দূর হয়েছে। আগামীকাল সোমবার থেকে ভারতীয় পণ্যবাহী ট্রাক বাংলাদেশের বেনাপোল স্থলবন্দরের উদ্দেশে রওয়ানা হবে।
-
বাংলাদেশে করোনায় সর্বোচ্চ ৫৫ জনের মৃত্যু, প্রাণহানি দুই হাজার ছাড়াল
জুলাই ০৫, ২০২০ ১১:২১বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনের ব্যবধানে সর্বোচ্চ সংখ্যক ৫৫ জনের মৃত্যুর মধ্য দিয়ে সরকারি হিসেবে মোট মৃতের সংখ্যা ২ হাজার ছাড়িয়ে গেছে। এখন পর্যন্ত মোট মারা যাওয়া ২ হাজার ৫২ জনের মধ্যে পুরুষ ১ হাজার ৬২৪ জন ও নারী ৪২৮ জন।
-
ইরানের মাশহাদে ইমাম রেজা(আ.)'র পবিত্র মাজার
জুলাই ০৪, ২০২০ ১১:২৫১১ জিলকাদ তথা বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)'র পবিত্র আহলে বাইতের অন্যতম সদস্য ইমাম রেজা (আ)'র পবিত্র জন্মবার্ষিকী। ১৪৮ হিজরিতে মদিনায় ইমাম মুসা ইবনে জাফর সাদিক (আ.)'র ঘরে জন্ম নিয়েছিলেন তিনি। তাঁর পবিত্র ও কল্যাণময়ী মায়ের নাম ছিল উম্মুল বানিন নাজমা।
-
বিশ্বের সব দেশের বাহিনীর চেয়ে ভারতীয় সেনারা শক্তিশালী: মোদির দাবি
জুলাই ০৩, ২০২০ ১৩:৪৬ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ‘দেশরক্ষায় সেনারা যে পরাক্রম দেখিয়েছে তাতে গোটা বিশ্বে ভারতের শক্তি প্রমাণিত। সেনাবাহিনীর উপরে সমগ্র ভারতবাসীর আস্থা রয়েছে। সেনাদের বীরত্বই আত্মনির্ভর ভারত গঠনের সংকল্প আরও দৃঢ় করছে।’ তিনি আজ (শুক্রবার) ভারত-চীন সীমান্তের নিমুতে এক সামরিক সমাবেশে চীনের নাম উল্লেখ না করে ওই মন্তব্য করেন।
-
করোনার প্রভাবে বহু এয়ারলাইন্স দেউলিয়া হওয়ার আশঙ্কা
জুলাই ০৩, ২০২০ ১৩:২২অর্থনীতিতে করোনা মহামারির থাবার অন্যতম বড় শিকার বিমান খাত। প্রায় চার মাস ধরে অর্ধেকে নেমে এসেছে যাত্রীবাহী বিমানের উড্ডয়ন। স্বাভাবিকের তুলনায় যাত্রী সংখ্যা কমেছে ৮০ শতাংশের মতো। এতে রেকর্ড সংখ্যক ক্ষতির মুখে পড়েছে এ খাতের জায়ান্ট প্রতিষ্ঠানগুলো। বিশ্লেষকরা মনে করছেন, চার মাসের ক্ষতি পুষিয়ে নিতে লাগতে পারে কয়েক বছর।#
-
জামালপুরের বন্যা পরিস্থিতি
জুলাই ০৩, ২০২০ ১২:৩০জামালপুরের বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ৭৭ সেন্টিমিটার ওপর দিতে প্রবাহিত হচ্ছে। পানি বাড়া অব্যাহত রয়েছে ব্রহ্মপুত্র, ঝিনাইসহ অন্যান্য শাখা নদীর পানিও। ফলে অপরিবর্তিত রয়েছে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি।
-
বাংলাদেশে করোনায় আরও ৪২ মৃত্যু, নতুন শনাক্ত ৩১১৪
জুলাই ০৩, ২০২০ ১১:৪১করোনাভাইরাসে বাংলাদেশে প্রতিদিনই বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন শনাক্ত হয়েছেন ৩ হাজার ১১৪ জন। এ নিয়ে মোট শনাক্ত ১ লাখ ৫৬ হাজার ৩১৯ জন। এ সময়ের মধ্যে মারা গেছেন ৪২ জন। এ নিয়ে মোট মৃত্যু ১ হাজার ৯৬৮ জনের। আর এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৬০৬ জন।