-
নিজদেশে হেনস্থার ভয়ে ইরানে আসেন নি মার্কিন প্রতিযোগীরা, অংশ নিচ্ছেন ৩ বাংলাদেশি
এপ্রিল ১১, ২০১৯ ০৬:২৪ইরানে চলমান কুরআন প্রতিযোগিতায় অংশ নেন নি কোনো মার্কিন প্রতিযোগী। মার্কিন নিরাপত্তা বাহিনীর হেনস্তার ভয়ে তারা অংশ গ্রহণ করা থেকে বিরত থেকেছেন এমনকি তারা ইরানের আমন্ত্রণও গ্রহণ করেন নি। ইরানে শুরু হওয়া আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার এক কর্মকর্তা এ কথা বলেছেন রেডিও তেহরানকে।
-
‘সৌদিকে পরমাণু প্রযুক্তি দিতে ব্যর্থ হবেন ট্রাম্প’
এপ্রিল ১০, ২০১৯ ১০:০৫মাার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে পরমাণু অস্ত্র সরবরাহ করতে আগ্রহী থাকলেও শেষ পর্যন্ত তিনি তাতে সফল হবেন কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আমেরিকার খ্যাতিমান লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক জেমস পেট্রাস। তিনি বলেন, সৌদি আরবের কাছে পরমাণু প্রযুক্তি হস্তান্তর নিয়ে যেমন কংগ্রেসে বিরোধিতা আছে তেমনি ইউরোপের প্রতিটি দেশ এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
-
আইআরজিসি'র ইউনিফর্ম পরলেন ইরানের সব সংসদ সদস্য
এপ্রিল ০৯, ২০১৯ ১৫:২০ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ সদস্যদের সবাই আজ (মঙ্গলবার) আইআরজিসি'র ইউনিফর্ম পরে এই বাহিনীর প্রতি সর্বাত্মক সমর্থন জানিয়েছেন। এ সময় তারা 'ইসরাইল ধ্বংস হোক, আমেরিকা নিপাত যাক' বলে স্লোগান দেন।
-
আইআরজিসি'র অগ্রণী ভূমিকার কারণে আমেরিকা ক্ষুব্ধ: ইরানের সর্বোচ্চ নেতা
এপ্রিল ০৯, ২০১৯ ১৩:০৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেছেন, দেশ ও বিপ্লব রক্ষায় অগ্রণী ভূমিকার কারণেই আইআরজিসি'র সঙ্গে বিদ্বেষ ও শত্রুতা পোষণ করছে মার্কিন যুক্তরাষ্ট্র। শত্রুরা গত ৪০ বছর ধরে ইসলামি ইরানের বিরুদ্ধে সর্বশক্তি নিয়োগ করেছে কিন্তু কিছুই করতে পারে নি। ভবিষ্যতেও কিছুই করতে পারবে না।
-
জাহাজ-বিধ্বংসী সুপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো রাশিয়া
এপ্রিল ০৬, ২০১৯ ১৪:৪২কৃষ্ণসাগরের সামরিক মহড়া থেকে সুপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। গতকাল (শুক্রবার) ওই মহড়া অনুষ্ঠিত হয়। ক্ষেপণাস্ত্র মহড়ার বিষয়ে রাশিয়া একটি ফুটেজ প্রকাশ করেছে।
-
শিরাজের বাগ-ই এরাম: যার সৌন্দর্য মানুষকে বিস্মিত ও মোহিত করে
এপ্রিল ০৫, ২০১৯ ০১:৪১ইরানিদের বিশ্বাস ও মূল্যবোধের মাঝে বাগিচা সবসময়ই বেহেশতের মতোই একটি পবিত্র স্থান হিসেবে সম্মান ও মর্যাদাময়। এ কারণে সেই ইসলামপূর্ব কাল থেকেই ইরানে বাগিচা নির্মাণের ধারা প্রচলিত হয়ে আসছে। সৌন্দর্যপ্রিয় ইরানি জাতির তৈরি করা বাগানগুলো যুগে যুগে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষকে করেছে মোহিত ও বিস্মিত। এগুলোর একটি বাগ-ই এরাম। এটি একটি বিশাল উদ্যান।
-
ইরানে বন্যা পরিস্থিতির অবনতি; নিরাপদ আশ্রয়ে লাখ লাখ মানুষ
এপ্রিল ০১, ২০১৯ ১৩:৩৭ইরানের অন্তত ২৩টি প্রদেশে বন্যা দেখা দিয়েছে। প্রবল বৃষ্টি ও তুষারপাত অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা করা হচ্ছে। এরইমধ্যে লোরেস্তান প্রদেশের খোররামাবাদের বন্যা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে।
-
মোদি মিথ্যে কথা বলেন, বিজেপি আর না: তৃণমূল নেত্রী চন্দ্রিমা
মার্চ ৩১, ২০১৯ ১৫:১১ভারতের পশ্চিমবঙ্গের মন্ত্রী ও রাজ্যের তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মিথ্য কথা বলেন, যাকে আমরা প্রচলিত ভাষায় বলি ‘গুল’ দিচ্ছেন। ওই ‘গুল’, সারা ভারতবর্ষের মানুষ দেখছেন চোখে সর্ষের ফুল! সেজন্য ‘ওই বিজেপি আর না’। কেন্দ্রে বিজেপি সরকারকে রাখা যাবে না।’
-
আকস্মিক বন্যায় আফগানিস্তানে নিহত ৩৫
মার্চ ৩০, ২০১৯ ১৬:০১প্রবল বৃষ্টি থেকে সৃষ্ট বন্যায় আফগানিস্তানে অন্তত ৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যায় বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং দুর্গম গ্রামগুলোতে চলাচল বন্ধ হয়ে গেছে। আফগানিস্তানের সরকারি কর্মকর্তারা আজ (শনিবার) এ তথ্য জানিয়েছেন।
-
‘গ্রেট মার্চ অব রিটার্ন’ কর্মসূচি: ইসরাইলি সেনাদের গুলিতে ৩ ফিলিস্তিনি শহীদ
মার্চ ৩০, ২০১৯ ১৫:০৬ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গুলিতে তিন ফিলিস্তিনি শহীদ ও ১১০ জন আহত হয়েছেন। ইসরাইল ও অবরুদ্ধ গাজা উপত্যকার সীমান্তে ‘গ্রেট মার্চ অব রিটার্ন’ নামে বিক্ষোভ কর্মসূচি শুরু করার পর ইহুদিবাদী সেনারা তাদের ওপর গুলি চালালে এসব হতাহতের ঘটনা ঘটে। একইদিন তারা ফিলিস্তিনি ভূমি দিবস পালন করেন।