-
তেহরানে জমে উঠেছে '১৬তম আন্তর্জাতিক ফুল ও উদ্ভিদ মেলা'
মে ০৭, ২০১৮ ১৭:০০ইরানের রাজধানী তেহরানে জমে উঠেছে '১৬তম আন্তর্জাতিক ফুল ও উদ্ভিদ মেলা'।
-
তেহরানের আন্তর্জাতিক পুস্তক মেলায় বাংলাদেশ বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন
মে ০৬, ২০১৮ ১৫:২১ইরানের রাজধানী তেহরানের চলমান ৩১তম আন্তর্জাতিক পুস্তক মেলায় আজ (শনিবার) যৌথভাবে বাংলাদেশ সংক্রান্ত বই 'শুরে কান্দে পারসি দার বাংলাদেশ'র মোড়ক উন্মোচন করা হয়েছে। মেলা প্রাঙ্গণের 'জাতীয় হলে' যৌথভাবে বইয়ের মোড়ক উন্মোচন করেন সাদি ফাউন্ডেশনের প্রধান এবং ইরানের সাবেক স্পিকার ড. গোলাম আলী হাদ্দাদ আদেল এবং ইরানে বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম মজিবুর রহমান ভূঁঞা।
-
বায়তুল মুকাদ্দাসে মার্কিন দূতাবাস সরিয়ে নেয়ার বিরুদ্ধে ইয়েমেনে ব্যাপক বিক্ষোভ
মে ০৫, ২০১৮ ১২:২৩আমেরিকার দূতাবাস ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেল আবিব থেকে অধিকৃত জেরুজালেম আল কুদস বা বায়তুল মুকাদ্দাসে সরিয়ে নেয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ সমাবেশ করেছে হাজার হাজার ইয়েমেনি জনগণ। ইয়েমেনের রাজধানী সানায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
-
আমেরিকা সমঝোতা বানচাল করলে জবাব দেয়ার অধিকার রাখে ইরান: জারিফ
মে ০৩, ২০১৮ ১৮:০০ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ২০১৫ সালে তার দেশের সঙ্গে ছয় জাতিগোষ্ঠীর সই হওয়া পরমাণু সমঝোতা যদি আমেরিকা বাতিল করে তাহলে তার জবাব দেয়ার অধিকার রয়েছে তেহরানের।
-
‘ফুলের জিয়ারত’- ইমাম হোসেন (আ)-এর মাজার ধোয়ার গোলাপ পানি তৈরির অনুষ্ঠান
মে ০২, ২০১৮ ১৯:৪৭ইরানের রাজধানী তেহরানের ইমাম হোসেন (আ) চত্বরে হজরত ইমাম হোসেন(আ)এর মাজার ধোয়ার জন্য গোলাপ পানি তৈরির উদ্যোগ নেয়া হয়েছিল। এখানে গোলাপ পানি তৈরি করে তা ইরাকের পবিত্র নগরী কারবালায় হজরত ইমাম হোসেন (আ)-এর মাজারে পাঠানোর ব্যবস্থা করা হবে। আর সে পানি দিয়ে ধোয়া হবে ইমামের পবিত্র মাজার।
-
'বাংলাদেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উপযোগী ছবি ইরান থেকে পাওয়া যায়'
এপ্রিল ২৯, ২০১৮ ১৪:৪২বাংলাদেশের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য যে ধরণের ছবির প্রয়োজন তা ইরান থেকে নিয়মিত পাওয়া যায় বলে জানিয়েছেন আহমেদ মুজতবা জামাল। বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলনের সঙ্গে জড়িত বিশেষ এ ব্যক্তিত্ব রেডিও তেহরানকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন।
-
রোহিঙ্গাদের তুলনায় আমার কোনো সমস্যাই হয়নি: চিত্র নির্মাতা মুর্তজা
এপ্রিল ২৮, ২০১৮ ১৬:৫৪ইরানের রাজধানী তেহরানের ' তালারে ওহাদাত' (ঐক্য হলে) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩৬তম ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শেষ হয়েছে। বৃহস্পতিবার এ হলে মনোমুগ্ধকর কনসার্ট পরিবেশন করা হয়। এর আগে দিন, বুধবার, এ উৎসবের মূল প্রাঙ্গণ, চারসু সিনেমা কমপ্লেক্স প্রদর্শিত হয় রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে পুরোপুরি ব্যক্তি উদ্যোগে নির্মিত ডকুমেন্টারি বা দলিল চিত্র। আধা ঘণ্টার হৃদয়স্পর্শী এ চিত্র নির্মাণ করেছেন ইরানি চিত্র নির্মাতা মুর্তজা আতশ যমযম।
-
ইয়েমেনি নেতা সালেহ সামাদের জানাযায় মানুষের ঢল; সৌদি বিরোধী স্লোগান
এপ্রিল ২৮, ২০১৮ ১৩:২১সৌদি বিমান হামলায় নিহত ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রধান সালেহ আস-সামাদের দাফন সম্পন্ন হয়েছে। আজ (শনিবার) রাজধানী সানায় তার দাফন অনুষ্ঠানে লাখো মানুষ অংশ নেন।
-
তাবাস মরুভূমিতে মার্কিন ব্যর্থ অভিযানের বার্ষিকী আজ
এপ্রিল ২৫, ২০১৮ ১১:১৫ইরানের তাবাস মরুভূমিতে মার্কিন বাহিনীর ব্যর্থ অভিযানের বার্ষিকী আজ। পারস্য উপসাগর থেকে চালানো এ অভিযানের মাধ্যমে মার্কিন বাহিনী তেহরান থেকে ৫২ জন আটক ব্যক্তিকে উদ্ধারের পরিকল্পনা করেছিল। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর তেহরানের মার্কিন দূতাবাসের এসব কর্মীকে গুপ্তচরবৃত্তির দায়ে আটক করা হয়।
-
ক্ষমতা থাকলে ‘অনাথ’ করে দিন: দিলিপ ঘোষের প্রতি জয়া দত্ত
এপ্রিল ২৫, ২০১৮ ০৮:০১ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভানেত্রী জয়া দত্ত বলেছেন, ‘বাংলায় অশুভশক্তি বিজেপিকে মাথা তুলে দাঁড়াতে দেয়া হবে না।’ গতকাল (মঙ্গলবার) বিকেলে বনগাঁ (দক্ষিণ) বিধানসভা ক্ষেত্রের দিঘাড়ি পঞ্চায়েতের শিমুলিয়া বাজার এলাকায় এক পথসভায় তিনি ওই মন্তব্য করেন।