-
'সন্ত্রাসী এবং তাদের মদদদাতারা আরো কঠিন প্রতিশোধের মুখে পড়বে'
জুন ১৯, ২০১৭ ১৩:২০ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আবারো সন্ত্রাসী হামলা চালানোর চেষ্টা করা হলে সন্ত্রাসী এবং এর পৃষ্ঠপোষকদেরকে আরো কঠিন প্রতিশোধের মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।
-
সিরিয়ায় দায়েশ অবস্থানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও প্রকাশ
জুন ১৯, ২০১৭ ১০:২৪সিরিয়ার দেইর আজ-জোর প্রদেশে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের সদরদপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ওই হামলার ভিডিও প্রকাশ করা হয়েছে। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য মধ্যপাল্লার এ ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
-
লন্ডনে সৌদি দূতাবাস ভবন ঘিরে অভিনব প্রতিবাদ (ছবিসহ)
জুন ১১, ২০১৭ ১৬:০২ইয়েমেনে সৌদি আগ্রাসনের বিরুদ্ধে অভিনব উপায়ে প্রতিবাদ জানাচ্ছে লন্ডনের অধিবাসীরা। একদল প্রতিবাদী প্রজেক্টরের সাহায্যে সৌদি দূতাবাস ভবনে নানা বক্তব্য লিখে দিচ্ছে যা দর্শকদের মনে আঁচড় কাটছে।
-
পবিত্র রমজান মাসে ইরানে কুরআন চর্চা
জুন ১১, ২০১৭ ১২:৩৬পবিত্র রমজান মাসে ইরানে কুরআন চর্চা বেড়ে যায় বহু গুণে।
-
শহীদদের বিদায় জানালেন প্রেসিডেন্ট ও স্পিকারসহ অগণিত মানুষ
জুন ০৯, ২০১৭ ১৪:৫৪ইরানের রাজধানী তেহরানে ৭ জুনের সন্ত্রাসী হামলায় শহীদদের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আজ তেহরানে জুমার নামাজের পর হাজার হাজার মানুষের অংশগ্রহণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
-
ইরানের সংসদে সন্ত্রাসী হামলার প্রথম ভিডিও প্রকাশ (ভিডিওসহ)
জুন ০৮, ২০১৭ ১৪:৫১তেহরানে সংসদের প্রশাসনিক ভবনে গতকালের সন্ত্রাসী হামলার প্রথম ভিডিও প্রকাশ করেছে ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি। ভিডিওতে দেখা যাচ্ছে, অস্ত্রধারী তিন সন্ত্রাসী সংসদের প্রশাসনিক ভবনে দর্শণার্থীদের কক্ষে প্রবেশ করে গুলি চালাচ্ছে এবং সাধারণ দর্শণার্থীরা সন্ত্রাসীদের উপস্থিতি টের পেয়েই দৌঁড়ে পালাচ্ছেন।
-
তেহরানে সন্ত্রাসী হামলায় শহীদের সংখ্যা বেড়ে ১৭; আটক ৬
জুন ০৮, ২০১৭ ১১:০২ইরানের রাজধানী তেহরানের সংসদ ভবন ও ইমাম খোমেনী (রহ.)'র মাজারে সন্ত্রাসী হামলায় শহীদের সংখ্যা বেড়ে ১৭ জনে পৌঁছেছে। আজ (বৃহস্পতিবার) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক ব্যক্তি মারা যাওয়ায় শহীদের সংখ্যা ১৭ জনে দাঁড়ায়।
-
ইরানি সংসদে ‘আমেরিকা ধ্বংস হোক’ শ্লোগান, সন্ত্রাসী হামলার নিন্দায় স্পিকার (ভিডিও)
জুন ০৭, ২০১৭ ১২:৪৭ইরানের সংসদ স্পিকার ডক্টর আলী লারিজানি তেহরানে সংঘটিত (বুধবার) আজকের সন্ত্রাসী হামলাকে কাপুরুষোচিত পদক্ষেপ বলে নিন্দা জানিয়েছেন।
-
ইরানের সংসদ ও ইমাম খোমেনী (রহ)'র মাজারে বন্দুকধারীদের হামলা
জুন ০৭, ২০১৭ ০৮:৩৭ইরানের সংসদ মজলিশে শুরা এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনী (রহ)-এর মাজারে আজ (বুধবার) আলাদা দুইদল বন্দুকধারী হামলা করেছে।
-
প্রেসটিভির নিখোঁজ ক্যামেরাম্যান নিহত; কাবুলে দাফন সম্পন্ন
জুন ০৬, ২০১৭ ১৫:১৬সাম্প্রতিক কাবুল বিস্ফোরণে প্রেসটিভির নিখোঁজ ক্যামেরাম্যান হাবিব হোসাইনযাদেহ শহীদ হয়েছেন। ইরানের স্যাটেলাইট নিউজ চ্যানেল প্রেস টিভি এক বিবৃতিতে স্থানীয় ক্যামেরাম্যান হাবিব হোসাইন যাদেহ’র শাহাদাতের খবর নিশ্চিত করেছে।