গ্যালারি
  • আইআরজিসি'কে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রে সজ্জিত করা হয়েছে: দেহকান

    আইআরজিসি'কে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রে সজ্জিত করা হয়েছে: দেহকান

    এপ্রিল ২২, ২০১৭ ১২:৫৫

    ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌ ইউনিটকে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দেয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান। এর মাধ্যমে আইআরজিসি শত্রুদের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে উপযুক্ত জবাব দেয়ার সক্ষমতা অর্জন করবে বলে জানান তিনি।

  • মিশরীয় সেনাদের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ (ভিডিও)

    মিশরীয় সেনাদের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ (ভিডিও)

    এপ্রিল ২২, ২০১৭ ০৩:৪২

    মিশরের উত্তরাঞ্চলীয় সিনাই উপত্যকায় সেনাবাহিনীর হাতে নিরস্ত্র বন্দিদেরকে গুলি করে হত্যা করার এটি ভিডিও প্রকাশ পেয়েছে। ওই উপত্যকায় উগ্র তাকফিরি জঙ্গিদের বিরুদ্ধে ব্যাপকভিত্তিক অভিযান চালাচ্ছে দেশটির সেনাবাহিনী।

  • কৌশলগত নয়া ড্রোন ও প্রশিক্ষণ বিমান প্রদর্শন করল ইরান

    কৌশলগত নয়া ড্রোন ও প্রশিক্ষণ বিমান প্রদর্শন করল ইরান

    এপ্রিল ১৫, ২০১৭ ১৩:১২

    ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (শনিবার) নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন প্রশিক্ষণ বিমান 'কাওসার' এবং কৌশলগত ড্রোন 'মোহাজের-৬' এই প্রথমবারের মতো প্রদর্শন করেছে। ইরানের প্রতিরক্ষা প্রযুক্তি ক্ষেত্রে সাফল্য সংক্রান্ত একটি প্রদর্শনীতে এটি তুলে ধরা হয়। এ ছাড়াও প্রতিরক্ষা প্রযুক্তি খাতে ইরানের আরও কিছু সাফল্যও এ প্রদর্শনীতে শোভা পাচ্ছে।

  • সিরিয়ায় মার্কিন হামলার বিরুদ্ধে আমেরিকা ও ব্রিটেনে জরুরি বিক্ষোভ

    সিরিয়ায় মার্কিন হামলার বিরুদ্ধে আমেরিকা ও ব্রিটেনে জরুরি বিক্ষোভ

    এপ্রিল ০৮, ২০১৭ ০৯:০৬

    সিরিয়ায় মার্কিন হামলার বিরুদ্ধে আমেরিকা এবং ব্রিটেনে বিক্ষোভ হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশে এ হামলা চালানো হয়েছে।

  • মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইয়েমেন (ভিডিও)

    মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইয়েমেন (ভিডিও)

    মার্চ ২৯, ২০১৭ ০৪:২৫

    ইয়েমেনের সামরিক বাহিনী মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 'কাহহার এম-২' তৈরি করেছে। ইয়েমেনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের ওজন সাড়ে তিনশ’ কিলোগ্রাম এবং এর পাল্লা ৪০০ কিলোমিটার। গতকাল এক অনুষ্ঠানের মাধ্যমে এ ক্ষেপণাস্ত্র উন্মোচন করা হয়।

  • মস্কোয় রুশ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রেসিডেন্ট রুহানির সাক্ষাৎ (ভিডিও)

    মস্কোয় রুশ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রেসিডেন্ট রুহানির সাক্ষাৎ (ভিডিও)

    মার্চ ২৮, ২০১৭ ০৫:৫০

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট বলেছেন, মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক অঙ্গনে স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষায় তেহরান-মস্কো সহযোগিতা জরুরি। রাশিয়া সফররত ইরানের প্রেসিডেন্ট সোমবার রাতে মস্কোয় রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন।

  • সৌদি আগ্রাসনের দ্বিতীয় বার্ষিকীতে ইয়েমেনে লাখো মানুষের বিক্ষোভ

    সৌদি আগ্রাসনের দ্বিতীয় বার্ষিকীতে ইয়েমেনে লাখো মানুষের বিক্ষোভ

    মার্চ ২৬, ২০১৭ ১৩:৩৭

    ইয়েমেনের বিরুদ্ধে চালানো সৌদি আরবের বর্বরোচিত আগ্রাসনের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে দেশটির হাজার হাজার অধিবাসী রাজধানী সানায় ব্যাপক বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন। দারিদ্রপীড়িত ইয়েমেনের বিভিন্ন অংশে সৌদি নেতৃত্বাধীন জোট বিমান হামলার মাধ্যমে সৌদি নেতৃত্বাধীন জোট ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং বহু মানুষের প্রাণহানী ঘটিয়েছে।