মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইয়েমেন (ভিডিও)
মার্চ ২৯, ২০১৭ ০৪:২৫ Asia/Dhaka
ইয়েমেনের সামরিক বাহিনী মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র 'কাহহার এম-২' তৈরি করেছে। ইয়েমেনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের ওজন সাড়ে তিনশ’ কিলোগ্রাম এবং এর পাল্লা ৪০০ কিলোমিটার। গতকাল এক অনুষ্ঠানের মাধ্যমে এ ক্ষেপণাস্ত্র উন্মোচন করা হয়।
ইয়েমেনের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, সৌদি সামরিক স্থাপনা লক্ষ্য করে তিন দফা পরীক্ষামূলক হামলার পর 'কাহহার এম-২' তৈরির আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হলো।
এ দিকে, ইয়েমেনি স্নাইপারদের গুলিতে তিন সৌদি সেনা নিহত হয়েছে। সৌদি আরবের নাজরান অঞ্চলে এ ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। সৌদি আরবের অব্যাহত আগ্রাসনের জবাবে এ হামলা চালিয়েছে ইয়েমেনি বাহিনী।#
পার্সটুডে/মূসা রেজা/২৯
ট্যাগ