হরমুজ প্রণালীতে নৌচলাচলের নিরাপত্তাই ছিল তেহরান-মাস্কাট আলোচনার মূল বিষয়
https://parstoday.ir/bn/news/iran-i161244-হরমুজ_প্রণালীতে_নৌচলাচলের_নিরাপত্তাই_ছিল_তেহরান_মাস্কাট_আলোচনার_মূল_বিষয়
পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, মাস্কাটে আরাকচির সফরের বিস্তারিত বিবরণ তুলে ধরে বলেছেন: ইরান ও ওমানের কর্মকর্তাদের মধ্যে এই আলোচনার লক্ষ্য ছিল হরমুজ প্রণালীর উপকূলে নৌচলাচল ও জাহাজ চলাচল ব্যবস্থাপনার ব্যবস্থা নিয়ে দুই দেশের মধ্যে সমন্বয় সাধন করা এবং উভয় পক্ষ হরমুজ প্রণালীতে নৌচলাচলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে একটি সাধারণ বোঝাপড়ায় পৌঁছানোর জন্য রাজনৈতিক, প্রযুক্তিগত এবং আইনি পর্যায়ে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে।
(last modified 2026-07-12T13:51:37+00:00 )
জুলাই ১২, ২০২৬ ১৯:৪৬ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি

পার্সটুডে- ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র, মাস্কাটে আরাকচির সফরের বিস্তারিত বিবরণ তুলে ধরে বলেছেন: ইরান ও ওমানের কর্মকর্তাদের মধ্যে এই আলোচনার লক্ষ্য ছিল হরমুজ প্রণালীর উপকূলে নৌচলাচল ও জাহাজ চলাচল ব্যবস্থাপনার ব্যবস্থা নিয়ে দুই দেশের মধ্যে সমন্বয় সাধন করা এবং উভয় পক্ষ হরমুজ প্রণালীতে নৌচলাচলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে একটি সাধারণ বোঝাপড়ায় পৌঁছানোর জন্য রাজনৈতিক, প্রযুক্তিগত এবং আইনি পর্যায়ে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে।

আইআরএনএ-কে উদ্ধৃত করে পার্স টুডে, জানিয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি রবিবার ইরান-ওমান আলোচনা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন: হরমুজ প্রণালীর উপকূলে নৌচলাচল ও জাহাজ চলাচল ব্যবস্থাপনার ব্যবস্থা নিয়ে দুই দেশের মধ্যে সমন্বয় সাধনের লক্ষ্যে ইরান ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে আলোচনা শনিবার মাস্কাটে অনুষ্ঠিত হয়েছে।

ইরানের এ কর্মকর্তা বলেন, এই আলোচনায় ইরান ও ওমানের আইনি ও কারিগরি প্রতিনিধিদলও উপস্থিত ছিল। তিনি বলেন: পক্ষগুলো দুই উপকূলীয় দেশের সার্বভৌম অধিকার ও প্রযোজ্য আন্তর্জাতিক আইন, সেইসাথে ইসলামাবাদ সমঝোতা স্মারকের ৫ নং অনুচ্ছেদের বিধানাবলীকে সম্মান জানিয়ে হরমুজ প্রণালীতে নৌচলাচলের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে আলোচনা ও মতবিনিময় করেছে।

বাকায়ি আরও বলেন: ইসলামী প্রজাতন্ত্র ইরান জোর দিয়ে বলছে যে, হরমুজ প্রণালীতে ভবিষ্যৎ যান চলাচল ব্যবস্থাপনার ব্যবস্থা দুই উপকূলীয় দেশ, ইরান ও ওমানের মধ্যে আলোচনার মাধ্যমে এবং গত কয়েক মাসের ঘটনাবলি, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধ এবং হরমুজ প্রণালীতে নৌচলাচলের উপর এর নিরাপত্তাগত পরিণতি বিবেচনায় রেখে করা উচিত।

তিনি হরমুজ প্রণালীতে নৌচলাচলের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে একটি সাধারণ সমঝোতায় পৌঁছানোর জন্য রাজনৈতিক, কারিগরি ও আইনি পর্যায়ে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে ওমান ও ইরানের মধ্যে একটি চুক্তির কথা ঘোষণা করেন।

বাকায়ি বলেন: এই অঞ্চলের অন্যতম দেশ হিসেবে কাতার সরকারের একটি প্রতিনিধিদল এই আলোচনার একাংশে উপস্থিত ছিল, যে দেশটি সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকাও পালন করেছে। #

পার্সটুডে/এমআরএইচ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।