মার্কিন-ইসরায়েলি হামলায় আবুধাবির ভূমিকার নথি ফাঁস; আমিরাতকে জবাবদিহি করতে হবে: ইরান
https://parstoday.ir/bn/news/event-i161212-মার্কিন_ইসরায়েলি_হামলায়_আবুধাবির_ভূমিকার_নথি_ফাঁস_আমিরাতকে_জবাবদিহি_করতে_হবে_ইরান
পার্সটুডে: মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের একটি নথি প্রকাশ এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসনে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কথিত ভূমিকা প্রকাশ্যে আসার প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র উপমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন, সংযুক্ত আরব আমিরাতকে এ বিষয়ে জবাবদিহি করতে হবে।
(last modified 2026-07-11T10:39:28+00:00 )
জুলাই ১১, ২০২৬ ১৬:২৭ Asia/Dhaka
  • কাজেম গরিবাবাদি, ইরানের পররাষ্ট্র উপমন্ত্রী
    কাজেম গরিবাবাদি, ইরানের পররাষ্ট্র উপমন্ত্রী

পার্সটুডে: মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের একটি নথি প্রকাশ এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসনে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কথিত ভূমিকা প্রকাশ্যে আসার প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র উপমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন, সংযুক্ত আরব আমিরাতকে এ বিষয়ে জবাবদিহি করতে হবে।

পার্সটুডে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থার বরাত দিয়ে জানিয়েছে, গরিবাবাদি এক বার্তায় লিখেছেন: “যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় একটি নতুন নথি প্রকাশ করেছে, যেখানে ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনে সমর্থন দেওয়ার পুরস্কার হিসেবে সংযুক্ত আরব আমিরাতের জন্য রপ্তানি নিয়ন্ত্রণ বিধিমালা শিথিল করা এবং দেশটির রপ্তানি মর্যাদা উন্নীত করার কথা উল্লেখ করা হয়েছে।”

তিনি আরও বলেছেন,

“ওয়াশিংটনের এই আনুষ্ঠানিক স্বীকারোক্তি এবং আবুধাবিকে ঘিরে প্রকাশিত এই লজ্জাজনক নথির সরাসরি আন্তর্জাতিক দায়বদ্ধতা এবং আইনি পরিণতি রয়েছে। সংযুক্ত আরব আমিরাতকে এর জন্য জবাবদিহি করতে হবে।” #
 
পার্স টুডে/এমএএইচ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।