ট্রাম্প মানসিক রোগী; সব সময় মনোবিজ্ঞানীদের পর্যবেক্ষণে রাখার পরামর্শ ইরানের
https://parstoday.ir/bn/news/iran-i162608-ট্রাম্প_মানসিক_রোগী_সব_সময়_মনোবিজ্ঞানীদের_পর্যবেক্ষণে_রাখার_পরামর্শ_ইরানের
পার্সটুডে- ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের বিভ্রান্তিকর মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।
(last modified 2026-08-28T14:56:26+00:00 )
আগস্ট ২৮, ২০২৬ ২০:৫৫ Asia/Dhaka
  • গারিবাবাদি
    গারিবাবাদি

পার্সটুডে- ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের বিভ্রান্তিকর মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, “তিনি এমন একজন রোগী, যাকে মনোবিজ্ঞানীদের পরামর্শ অনুযায়ী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা উচিত।”

গারিবাবাদি আরও বলেন, সিজোফ্রেনিয়া একটি জটিল ও তীব্র মনোবিকারের সমস্যা, যা চিন্তাভাবনার ব্যাঘাত এবং বাস্তবতা সম্পর্কে বিকৃত ধারণার মাধ্যমে প্রকাশ পায়। এর সবচেয়ে সাধারণ লক্ষণ হলো হ্যালুসিনেশন (মিথ্যা সংবেদনশীল অনুভূতি) ও বিভ্রান্তিকর ধারণা।#

পার্সটুডে/এসএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন