মার্কিন বিমানবাহী রণতরির জ্বালানি ও সরবরাহকেন্দ্রে আইআরজিসির হামলা
পার্সটুডে: ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির জনসংযোগ বিভাগ রোববার ভোরবেলা শিশুহত্যাকারী মার্কিন সেনাবাহিনীর আগ্রাসনের তৃতীয় দফা প্রত্যুত্তরের খবর দিতে গিয়ে ঘোষণা দিয়েছে যে আইআরজিসির বিমানবাহিনীর যোদ্ধারা ওমানের দুকম বন্দরে মার্কিন যুদ্ধজাহাজগুলোর লজিস্টিক সাপোর্ট সেন্টার ও জ্বালানি সরবরাহ প্ল্যাটফর্মগুলো একটি ভারী ও আকস্মিক হামলায় সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে।
আইআরজিসি: মার্কিন যুদ্ধবিমানের কমান্ড সেন্টার ও মেরামত কেন্দ্র ধ্বংস করা হয়েছে
একইসঙ্গে,আইআরজিসির জনসংযোগ বিভাগ আরেকটি বার্তায় জানিয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর উপকূলীয় ঘাঁটিগুলোর ওপর মার্কিন সেনাবাহিনীর আগ্রাসন অব্যাহত থাকার প্রতিক্রিয়ায়,হরমুজ প্রণালীতে দ্বিতীয় দখলদার জাহাজটি আঘাত হানার ও নিষ্ক্রিয় করার পাশাপাশি, কাতারের আল-উদিদ কৌশলগত মার্কিন বিমানঘাঁটিটি প্রত্যুত্তরের দ্বিতীয় পর্যায়ে ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং এ ঘাঁটির যুদ্ধবিমান রক্ষণাবেক্ষণ ও মেরামত কেন্দ্র এবং কমান্ড সেন্টার সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে।
জর্ডানে মার্কিন MQ-9 ড্রোনের হ্যাঙ্গার ধ্বংস করা হয়েছে
এই প্রসঙ্গে,ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর জনসংযোগ বিভাগ আরও ঘোষণা করেছে, অপরাধী মার্কিন শাসন ওমানের রাজকীয় সরকারের ওপর নিজের ইচ্ছা চাপিয়ে দিয়ে শনিবার রাতে আবারও পুরোনো কৌশল প্রয়োগের চেষ্টা করে এবং হরমুজ প্রণালীর দক্ষিণে অবৈধ পথে কয়েকটি জাহাজ উসকে দিয়ে অস্থিতিশীলতা সৃষ্টির প্রচেষ্টা চালায়,যা নৌবাহিনীর কঠোর প্রত্যুত্তরের মাধ্যমে ব্যর্থ হয়।
এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আইআরজিসির বীর বিমানবাহিনীর যোদ্ধারা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করেছে। এই প্রত্যুত্তরের প্রথম পর্যায়ে তারা জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটিতে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও অবকাঠামো লক্ষ্যবস্তু করে এবং কয়েকটি ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে এই ঘাঁটির কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ও MQ-9 ড্রোনগুলোর হ্যাঙ্গার ধ্বংস করে দেয়। প্রতিশ্রুতি ভঙ্গকারী মার্কিন আগ্রাসন অব্যাহত থাকলে আরও কঠোর প্রত্যুত্তর দেওয়া হবে।
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর ড্রোন হামলার ঢেউ অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর জনসংযোগ বিভাগও ঘোষণা করেছে, অপরাধী মার্কিন বাহিনীর ইরানের দক্ষিণাঞ্চলে আগ্রাসন অব্যাহত থাকার প্রতিক্রিয়ায়, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী রোববার ভোরবেলা তাদের ধ্বংসাত্মক ড্রোন দিয়ে কুয়েতে মার্কিন সন্ত্রাসী সেনাবাহিনীর প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, গোলাবারুদ গুদাম ও রাডার সাইট লক্ষ্যবস্তু করেছে। এছাড়াও, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর ড্রোন হামলার আরেকটি ঢেউতে বাহরাইনে মার্কিন সেনাবাহিনীর যোগাযোগ ব্যবস্থা ও রাডার সাইটও লক্ষ্যবস্তু করা হয়েছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী সতর্ক করে বলেছে: এই ধরনের কর্মকাণ্ড ও অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির পরিণতি মার্কিন-ইহুদিবাদী শত্রুকেই বহন করতে হবে এবং এ ধরনের হামলা পুনরাবৃত্তি হলে আমরা আরও কঠোর পাল্টা আঘাত হানব।#
পার্সটুডে/এমবিএ/১২
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।