ওমান: হরমুজ প্রণালী নিয়ে তেহরান–মাসকাট আলোচনা অব্যাহত থাকবে
https://parstoday.ir/bn/news/west_asia-i161226-ওমান_হরমুজ_প্রণালী_নিয়ে_তেহরান_মাসকাট_আলোচনা_অব্যাহত_থাকবে
পার্সটুডে- ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হরমুজ প্রণালী বিষয়ক কারিগরি ও রাজনৈতিক আলোচনা অব্যাহত রাখার বিষয়ে তেহরান ও মাসকাট একমত হয়েছে।
(last modified 2026-07-12T00:19:19+00:00 )
জুলাই ১২, ২০২৬ ০৮:২৪ Asia/Dhaka
  • ওমান: হরমুজ প্রণালী নিয়ে তেহরান–মাসকাট আলোচনা অব্যাহত থাকবে

পার্সটুডে- ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হরমুজ প্রণালী বিষয়ক কারিগরি ও রাজনৈতিক আলোচনা অব্যাহত রাখার বিষয়ে তেহরান ও মাসকাট একমত হয়েছে।

শনিবার রাতে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, সাম্প্রতিক ঘটনাবলি ও তার ফলে সৃষ্ট পরিস্থিতির প্রেক্ষাপটে হরমুজ প্রণালীতে নৌচলাচল, নিরাপত্তা এবং অবাধ যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে শনিবার মাসকাটে ওমান ও ইরানের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রয়োজনীয় সমঝোতায় পৌঁছানোর উদ্দেশ্যে উভয় পক্ষ কারিগরি ও রাজনৈতিক পর্যায়ে এই আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ওমানের পক্ষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি এবং ইরানের পক্ষে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী ড. সাইয়্যেদ আব্বাস আরাকচি আলোচনায় নেতৃত্ব দেন।

হরমুজ প্রণালীর প্রশাসনিক ব্যবস্থা এবং আঞ্চলিক সর্বশেষ পরিস্থিতি নিয়ে ওমানি কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি শনিবার মাসকাট সফর করেন।#

পার্সটুডে/এসএ/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।